Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

    আগস্ট ৭, ২০২৬

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

    আগস্ট ৭, ২০২৬

    কূটনৈতিক ব্যর্থতায় অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছে শেখ হাসিনা: আসিফ মাহমুদ

    আগস্ট ৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দিল্লি বিস্ফোরণ: বাংলাদেশ-পাকিস্তান-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি
    আন্তর্জাতিক

    দিল্লি বিস্ফোরণ: বাংলাদেশ-পাকিস্তান-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ১১, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের পর দেশটির তিনটি আন্তর্জাতিক সীমান্ত-বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। সোমবার (১০ নভেম্বর) রাতে নয়জন নিহত ও একাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনার পরপরই এই নিরাপত্তা জোরদার করা হয়।

    ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ইতোমধ্যে পাঞ্জাব, আসাম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সীমান্তজুড়ে টহল ও চেকপোস্ট বৃদ্ধি করেছে। পাশাপাশি উত্তরপ্রদেশ-নেপাল সীমান্তেও নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে ডগ স্কোয়াড, ড্রোন নজরদারি ও অতিরিক্ত টহল টিম মোতায়েন করা হয়েছে সম্ভাব্য নাশকতা ঠেকাতে।

    সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের পাশে একটি হুন্দাই আই-২০ গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের কয়েকটি গাড়ি ধ্বংস হয়ে যায় এবং রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে দগ্ধদেহ ও ধ্বংসাবশেষ।

    দিল্লির উপপ্রধান অগ্নিনির্বাপক কর্মকর্তা একে মালিক জানান, দ্রুত উদ্ধার অভিযান শুরু করে রাত ৭টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার পর পুরো লাল কেল্লা ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

    একই দিন দিল্লি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের হরিয়ানার ফরিদাবাদে প্রায় ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে ভারতজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বিশেষ করে বিহারে দ্বিতীয় দফার ভোটের আগে সতর্ক অবস্থায় রয়েছে নিরাপত্তা সংস্থাগুলো।

    বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়। কেন্দ্রীয় সরকারের বিশেষায়িত বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) ও দিল্লি পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য নির্ণয়ে প্রমাণ সংগ্রহ করছে।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঢাকায় আজ যেসব কর্মসূচি
    Next Article নির্বাচনী প্রচারণায় পোস্টার ও এআই ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল ইসি

    Related Posts

    সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

    আগস্ট ৭, ২০২৬

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

    আগস্ট ৭, ২০২৬

    কূটনৈতিক ব্যর্থতায় অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছে শেখ হাসিনা: আসিফ মাহমুদ

    আগস্ট ৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

    কূটনৈতিক ব্যর্থতায় অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছে শেখ হাসিনা: আসিফ মাহমুদ

    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬