Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ইউএই

    আগস্ট ৭, ২০২৬

    পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে দম্পতি

    আগস্ট ৭, ২০২৬

    বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত অন্তত ১৫

    আগস্ট ৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » শক্ত কণ্ঠে নির্বাচিত হয়েই ট্রাম্পকে সরাসরি টার্গেট করলেন মামদানি
    আন্তর্জাতিক

    শক্ত কণ্ঠে নির্বাচিত হয়েই ট্রাম্পকে সরাসরি টার্গেট করলেন মামদানি

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ৫, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত রাজনীতিক হিসেবে তিনি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন। জয়ের পর বিজয় ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নবনির্বাচিত এই নেতা।

    ৩৪ বছর বয়সী মামদানি তার এই জয়কে ‘পরিবর্তনের ম্যান্ডেট’ হিসেবে ঘোষণা করেন। ব্রুকলিন প্যারামাউন্টে উপস্থিত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘যদি ট্রাম্পের মতো একজনের দ্বারা প্রতারিত জাতিকে শেখানোর ক্ষমতা কোনো শহরের থাকে-কীভাবে তাকে হারাতে হয়, তবে তা হলো নিউইয়র্ক।’

    তিনি আরও বলেন, ‘ট্রাম্পকে জন্ম দেওয়া এই শহরই তাকে পরাজিত করার পথ দেখাবে।’ মামদানির এ বক্তব্যে সমর্থকদের মধ্যে উল্লাস ও করতালির ঝড় ওঠে।

    মেয়র নির্বাচিত হয়ে প্রথম ভাষণেই মামদানি বলেন, ‘কোনো স্বৈরশাসককে হারানোর একমাত্র উপায় হলো সেই ব্যবস্থাকে ভেঙে ফেলা, যা তাকে ক্ষমতায় যেতে সাহায্য করেছে।’ তিনি ঘোষণা দেন, ‘এভাবে শুধু ট্রাম্পই নয়, থামানো হবে পরের জনকেও।’

    অন্যদিকে, মামদানির এই ভাষণ চলাকালীনই প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, ‘…এবং শুরু হলো!’ নির্বাচনের আগে থেকেই ট্রাম্প মামদানিকে ‘কমিউনিস্ট’ ও ‘পাগল’ বলে উপহাস করতেন। এমনকি হুমকি দিয়েছিলেন, মামদানি মেয়র হলে নিউইয়র্ক সিটিকে ফেডারেল তহবিল থেকে বঞ্চিত করা হবে।

    ভাষণে মামদানি তার প্রশাসনের অগ্রাধিকারও তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা জমি ও বাড়ির মালিকদের জবাবদিহিতার আওতায় আনব, যারা নিউইয়র্কের ট্রাম্পদের মতো ভাড়াটিয়াদের শোষণ করে চলেছে।’ তিনি শ্রমিক ইউনিয়নের পাশে থাকার অঙ্গীকার করেন এবং নিউইয়র্ককে অভিবাসীদের শহর হিসেবে রাখার প্রতিশ্রুতি দেন।

    মামদানির ভাষণের এক পর্যায়ে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শুনে রাখুন-আমাদের কারও কাছে পৌঁছাতে চাইলে, আপনাকে আগে আমাদের সবাইকে ডিঙিয়ে যেতে হবে।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান
    Next Article চট্টগ্রামে নির্বাচনি গণসংযোগে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ

    Related Posts

    পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে দম্পতি

    আগস্ট ৭, ২০২৬

    বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে

    আগস্ট ৬, ২০২৬

    রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ইউএই

    পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে দম্পতি

    বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত অন্তত ১৫

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬