Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    আগস্ট ৬, ২০২৬

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    আগস্ট ৬, ২০২৬

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    আন্তর্জাতিক

    আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ৩, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিসি) জানিয়েছে, সোমবার (৩ নভেম্বর) ভোরে এই ভূমিকম্পটি আঘাত হানে।

    সংস্থার তথ্য অনুসারে, ভূমিকম্পের উৎপত্তি মাজার-ই-শরিফ শহরের কাছাকাছি, ভূমি থেকে প্রায় ২৮ কিলোমিটার গভীরে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    এএফপি জানায়, ভূমিকম্পের পর মাজার-ই-শরিফ শহরের বাসিন্দারা ঘরবাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। এমনকি রাজধানী কাবুল থেকেও প্রায় ৪২০ কিলোমিটার দূরে কম্পন অনুভূত হয়।

    দুর্বল যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোর কারণে দুর্গম গ্রামগুলোতে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

    তালেবান সরকারের ক্ষমতা গ্রহণের পর এটি দেশটিতে আঘাত হানা সর্বশেষ বড় প্রাকৃতিক দুর্যোগ। ২০২১ সালের পর থেকে আফগানিস্তান অন্তত তিনটি বিধ্বংসী ভূমিকম্পের সম্মুখীন হয়েছে। এর মধ্যে আগস্টে পূর্বাঞ্চলে ৬.০ মাত্রার ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

    জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সতর্ক করেছে যে আফগানিস্তানে বর্তমানে মানবিক সংকট আরও গভীর হচ্ছে। দেশটি খরা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, খাদ্য সংকট এবং প্রতিবেশী দেশগুলো থেকে নাগরিকদের ফেরত পাঠানোর কারণে চরম দুরবস্থার মধ্যে রয়েছে।

    বিশেষজ্ঞদের মতে, হিন্দু কুশ পর্বতমালা বরাবর ইউরেশিয়ান ও ইন্ডিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে আফগানিস্তানে ভূমিকম্প একটি নিয়মিত প্রাকৃতিক ঘটনা।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনৌপরিবহন, জ্বালানি, পল্লী উন্নয়ন ও পরিকল্পনা বিভাগে নতুন সচিব
    Next Article ঠাণ্ডা বাড়বে কবে থেকে, জানালো আবহাওয়া অফিস

    Related Posts

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    আগস্ট ৬, ২০২৬

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    আগস্ট ৬, ২০২৬

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম, যুক্ত হচ্ছে খাবার ভাউচার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬