Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    আগস্ট ৭, ২০২৬

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    আগস্ট ৭, ২০২৬

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    আগস্ট ৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 8
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ‘নাইজেরিয়া খ্রিস্টান হত্যার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে হামলা হবে’
    আন্তর্জাতিক

    ‘নাইজেরিয়া খ্রিস্টান হত্যার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে হামলা হবে’

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ২, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নাইজেরিয়ায় খ্রিস্টানদের বিরুদ্ধে চলমান সহিংসতা প্রতিহত না করলে দেশটিতে হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সম্প্রতি নাম পরিবর্তন করা যুক্তরাষ্ট্রের ওয়ার ডিপার্টমেন্টকে (প্রতিরক্ষা বিভাগ) সম্ভাব্য পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

    শনিবার (১ নভেম্বর) এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যদি নাইজেরিয়া সরকার খ্রিস্টান হত্যাকে চালিয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র দেশটির সব সহায়তা তৎক্ষণাৎ বন্ধ করে দেবে।’

    তিনি আরও বলেন, ‘আমাদের ওয়ার ডিপার্টমেন্টকে সম্ভাব্য কোনো কার্যক্রমের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। যদি আমরা হামলা করি, তা হবে দ্রুত, নির্মম এবং মিষ্টি-ঠিক যেভাবে সন্ত্রাসীরা আমাদের প্রিয় খ্রিস্টানদের ওপর নৃশংস হামলা চালায়।’

    তবে নাইজেরিয়া সরকার এখনও পর্যন্ত ট্রাম্পের এই হুমকির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

    এর এক দিন আগে ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয় যে, নাইজেরিয়াকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদপ্তরের ‘বিশেষভাবে উদ্বেগজনক দেশ’ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

    সাম্প্রতিক সময়ে কিছু রক্ষণশীল মার্কিন আইনপ্রণেতা ও প্রভাবশালী ব্যক্তিরা দাবি করেছেন, নাইজেরিয়ায় সংঘটিত সহিংসতা খ্রিস্টানদের ওপর এক ধরনের গণহত্যা। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্লেষকদের একাংশ মনে করেন, বিষয়টি অনেক বেশি জটিল-এটি ধর্মীয় নয়, বরং সন্ত্রাসবাদ ও সামাজিক অস্থিতিশীলতার সঙ্গে সম্পর্কিত।

    ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাংক কাউন্সিল অন ফরেন রিলেশনসের আফ্রিকা বিভাগের সিনিয়র ফেলো ইবেনেজার ওবাদারে বলেন, ট্রাম্পের অভিযোগের কিছুটা যৌক্তিকতা রয়েছে, কারণ নাইজেরিয়া সরকার বোকো হারামসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যথেষ্ট পদক্ষেপ নেয়নি। তবে তিনি সতর্ক করে বলেন, সহিংসতার শিকার শুধু খ্রিস্টানরা নন-মুসলিম ও অন্যান্য ধর্মাবলম্বীরাও আক্রান্ত হচ্ছেন।

    ওবাদারে আরও বলেন, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের উচিত হবে নাইজেরিয়া সরকারের সঙ্গে কৌশলগত ও সামরিক সহযোগিতা জোরদার করা। সরাসরি হামলা চালানো বা দেশটির সার্বভৌমত্ব অগ্রাহ্য করা সবচেয়ে ভুল সিদ্ধান্ত হবে। সূত্র: আল-জাজিরা

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleগাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ঘটনাস্থলে দুইজনসহ তিনজনের মৃত্যু
    Next Article আন্দোলনের নামে সড়ক অবরোধে ঢাকার যানজট বাড়ছে: ডিএমপি

    Related Posts

    পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে দম্পতি

    আগস্ট ৭, ২০২৬

    বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে

    আগস্ট ৬, ২০২৬

    রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬