Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হাসিনার আমলে ‘অমানবিক রাষ্ট্র’ প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর

    আগস্ট ৮, ২০২৬

    পরিবর্তন কোনো একদিনের ঘটনা নয়, এটি প্রতিদিনের অভ্যাসের ফল

    আগস্ট ৮, ২০২৬

    প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই

    আগস্ট ৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 8
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বাংলাদেশের নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত দিল্লি
    আন্তর্জাতিক

    বাংলাদেশের নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত দিল্লি

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ৬, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে নয়াদিল্লি কাজ করতে প্রস্তুত। তিনি আরও উল্লেখ করেন, তারা যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান।

    সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতির (ডিক্যাব) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে বিক্রম মিশ্রি এই মন্তব্য করেন।

    প্রায় এক ঘণ্টাব্যাপী আলাপচারিতার সময় ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপগুলো কেবল এই অঞ্চলেই নয়, বিশ্বব্যাপীও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

    বিক্রম মিশ্রি আরও উল্লেখ করেন, আমরা সবাই বাংলাদেশের পরবর্তী নির্বাচন সম্পর্কিত ঘোষণা ও বিবৃতি দেখেছি। আমি বুঝতে পারছি, এই বিষয়ে ফেব্রুয়ারির কাছাকাছি একটি সময়সীমা নির্দেশ করা হয়েছে। তিনি জানান, বাংলাদেশি কর্তৃপক্ষ নিজেরাই নির্বাচনের সময়সূচি সম্পর্কে কথা বলেছে ও ভারত তাদের সফল আয়োজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে— এই বিষয়টি ভারতকে উৎসাহিত করেছে।

    বিক্রম মিশ্রি উল্লেখ করেন, ‘এটি একটি জনমতের মাধ্যমে নির্বাচিত সরকার হবে। বাংলাদেশের জনগণ যে সরকারকেই তাদের প্রতিনিধিত্ব করতে বেছে নেবে, আমরা তার সঙ্গেই কাজ করব।’

    মতবিনিময়কালে ভারতের পররাষ্ট্র সচিব দ্বিপাক্ষিক বিষয়, সীমান্ত সমস্যা, পানি বণ্টন সমস্যা ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট বিষয়বস্তু সম্পর্কে প্রশ্নের উত্তর দেন। তিনি স্বীকার করেন, কিছু সমস্যা আছে, যা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই স্বাভাবিক। সূত্র-ইউএনবি

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ বন্ধের নির্দেশ
    Next Article মানুষের ভালোবাসা নিয়ে নিজেকে গুটিয়ে নেবেন তাহসান

    Related Posts

    যুক্তরাষ্ট্র শর্ত না মানলে খুলবে না হরমুজ প্রণালি: আইআরজিসি

    আগস্ট ৮, ২০২৬

    সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

    আগস্ট ৮, ২০২৬

    ইয়েমেনে ফের বড় যুদ্ধের আশঙ্কা, হুথিদের হামলায় নিহত ৩০ সরকারি সেনা

    আগস্ট ৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    হাসিনার আমলে ‘অমানবিক রাষ্ট্র’ প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর

    পরিবর্তন কোনো একদিনের ঘটনা নয়, এটি প্রতিদিনের অভ্যাসের ফল

    প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই

    ডিএসইতে উৎপাদন বন্ধ কোম্পানি বেড়ে ৩৫

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬