Saturday, September 26

ইরানের বিরুদ্ধে ‘পূর্বপ্রস্তুতিমূলক’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও এক মার্কিন কর্মকর্তা।

সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ খবর জানিয়েছে বিবিসি।

এক বিবৃতিতে কাটজ বলেন, ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হুমকির প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরানের পাল্টা হামলার ঝুঁকি রয়েছে।

ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ দেশটির আকাশসীমা সব ধরনের বেসামরিক ফ্লাইটের জন্য বন্ধ ঘোষণা করেছে। জনগণকে বিমানবন্দরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা।

এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফার্স নিউজ এজেন্সি জানায়, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

অপরদিকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, রাজধানীতে যে হামলা হয়েছে তা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–র কার্যালয়ের কাছাকাছি এলাকায় ঘটেছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version