Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত অন্তত ১৫

    আগস্ট ৭, ২০২৬

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    আগস্ট ৬, ২০২৬

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সব উপকার ভুলে গেছে আফগানিস্তান: আফ্রিদি
    ক্রিকেট

    সব উপকার ভুলে গেছে আফগানিস্তান: আফ্রিদি

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ১৮, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (পূর্বের টুইটার) এক পোস্টে তিনি আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আফগানিস্তান আজ সব উপকার ভুলে গেছে।’

    আফ্রিদি লিখেছেন, ‘পাকিস্তান সবসময় তার আফগান ভাইদের পাশে দাঁড়িয়েছে। চল্লিশ লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে ৩৫০টি আফগান পরিবারের দেখভাল করি। কিন্তু দুঃখজনকভাবে, আফগানিস্তান আজ সেই সব উপকার ভুলে সীমান্তে প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে।’

    তিনি আফগানিস্তানকে সতর্ক করে বলেন, ‘যেসব দেশ পাকিস্তানে সন্ত্রাসীদের আশ্রয় দেয়, তাদের হাতিয়ার হয়ে ওঠা কোনোভাবেই ঠিক নয়।’

    সীমান্ত উত্তেজনার সূত্রপাত হয় ৯ অক্টোবর, কাবুলে দুটি বিস্ফোরণের ঘটনায়। পরে পাকতিয়া প্রদেশেও বিস্ফোরণ ঘটে। আফগানিস্তান অভিযোগ তোলে, এসব হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে এবং তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে।

    ১১ অক্টোবর রাতে আফগান সেনারা সীমান্তবর্তী পাকিস্তানি এলাকায় পাল্টা হামলা চালায়, এরপর পাকিস্তানও জবাব দেয়। উভয়পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে।

    এই সংঘাতের পরিপ্রেক্ষিতে ১৫ অক্টোবর থেকে দুই দেশ ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে এর মধ্যেই সংঘাতে তিনজন আফগান ক্রিকেটার নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ আফগানিস্তান ঘোষণা দিয়েছে, তারা ১৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় টি-২০ সিরিজে অংশ নেবে না।

    আন্তর্জাতিক মহলে এই সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, শহীদ আফ্রিদির মন্তব্য দুই দেশের রাজনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, যা বলছেন ফায়ার সার্ভিসের ডিজি
    Next Article রিশাদের ঘূর্ণিতে ৭৪ রানে জিতল বাংলাদেশ

    Related Posts

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬

    সাব্বিরকে নিয়ে মালয়েশিয়া সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা বিসিবির

    আগস্ট ৪, ২০২৬

    অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দল, আড়াই দশক পর টেস্ট চ্যালেঞ্জ

    আগস্ট ১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত অন্তত ১৫

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬