Saturday, August 15

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়ায় ক্রিকেট বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে বিশাল আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সোমবার (২ ফেব্রুয়ারি) তাদের প্রতিবেদনে জানায়, এই একটি ম্যাচ না হলে আইসিসির সম্ভাব্য ক্ষতির পরিমাণ প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ১৫০ কোটি টাকা।

প্রতিবেদনটি আরও উল্লেখ করে, বিশ্বকাপের মোট আয়ের প্রায় ৩৬ শতাংশ আসে ভারত-পাকিস্তান ম্যাচ থেকে। বিশেষত টিকিট বিক্রি, টিভি সম্প্রচার ও বিজ্ঞাপন থেকে এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ অন্য কোনো ম্যাচের তুলনায় অনেক গুণ বেশি। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, এই ম্যাচ না হলে আইসিসি অন্তত ২০০ কোটি রুপি লোকসান গুনতে হবে।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম পেনিনসুলা জানিয়েছে, একক এই ম্যাচ না হলে সম্ভাব্য আর্থিক ক্ষতি প্রায় ৩৮ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৬৭ কোটি টাকা।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে পাকিস্তান সরকার ইতোমধ্যে ঘোষণা করেছে, তারা ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে না।

এই সিদ্ধান্ত ক্রিকেটীয় ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই বিশ্বকাপের জন্য বড় ধরনের প্রভাব ফেলবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version