Wednesday, October 14

বেসিস সংস্কার পরিষদের ১১ সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে রোকমুনুর জামান রনিকে আহ্বায়ক এবং নাদিম ভূঁইয়া হৃদয়কে সদস্যসচিব করা হয়েছে। একই সঙ্গে সাত সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় বেসিস সংস্কার পরিষদের প্রতিষ্ঠাতা সদস্যদের বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

সভায় বেসিস-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা, ভবিষ্যৎ করণীয় নির্ধারণ এবং সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। আগের কমিটির দুই বছর মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হলে উপস্থিত সদস্যরা তাতে সম্মতি দেন।

সাবেক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মজিদ (নাদিম মজিদ) সভায় সভাপতিত্ব করেন। ব্যক্তিগত কারণে সদস্যসচিব মনিরুজ্জামান উপস্থিত না থাকায় সভা পরিচালনা করেন পরিষদের সদস্য রোওশান কামাল জেমস।

নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেরদৌস আলম ইপন ও মো. আবু তাহের। যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মো. রাশেদুল ইসলামকে।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মো. জসীম উদ্দিন, কেএইচ সামসুজ্জামান লেমন, হাসিবুর রহমান শাফিন, জোবায়েরের রিয়াল ও মো. আলাউদ্দিন।

অন্যদিকে, সাত সদস্যের উপদেষ্টা পরিষদে মনোনীত হয়েছেন মিজানুর রহমান মিজান, মো. রোওশান কামাল জেমস, ফৌজিয়া নিগার সুলতানা, মোহাম্মদ সামিউল ইসলাম, বেলাল আহমেদ, নাজমুস শাহাদাত এবং মোহাম্মদ আব্দুল মজিদ (নাদিম মজিদ)।

সভায় বেসিস সংস্কার পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ করার লক্ষ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

Share.
Exit mobile version