Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    আগস্ট ৬, ২০২৬

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    আগস্ট ৬, ২০২৬

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আ.লীগের আমলে বারবার সাম্প্রদায়িক উসকানি সংগঠিত হয়েছে: মির্জা ফখরুল
    রাজনীতি

    আ.লীগের আমলে বারবার সাম্প্রদায়িক উসকানি সংগঠিত হয়েছে: মির্জা ফখরুল

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ২, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বারবার সাম্প্রদায়িক উসকানি সৃষ্টি, বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর উপাসনালয়ে হামলা-ভাঙচুর এবং নানা সাজানো অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে।

    শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা উল্লেখ করেন বিএনপির মহাসচিব।

    বুধবার (০১ অক্টোবর) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে তার এ বাণী প্রকাশিত হয়।

    বাণীতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব শারদীয় দুর্গাপূজা এবং বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমি হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের অব্যাহত সুখ, শান্তি ও কল্যাণ কামনা করি।

    তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালি সনাতন সম্প্রদায়ের জীবনে আলোকোজ্জ্বল ঐতিহ্যের প্রতীক। যুগের পর যুগ এই উৎসব কেবল বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী বাঙালি হিন্দুদের কাছে ঐশ্বর্যময় ঐতিহ্য হিসেবে মর্যাদা পেয়েছে। দেবী দুর্গা শক্তি ও সাহসের প্রতীক হয়ে মানুষের মাঝে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা জাগান।

    বিশ্বের যে কোনো উৎসবই মানুষের মাঝে আনন্দ ও শুভেচ্ছা বয়ে আনে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, উৎসবের প্রাঙ্গণ কারো জন্য সীমাবদ্ধ নয়। এটি সবার মিলনক্ষেত্র। বাংলাদেশের মৃত্তিকা থেকে যে ঐতিহ্য উৎসারিত, সেটির ভেতরেই ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধ নিহিত। দুর্গাপূজার মূল বার্তা হচ্ছে—অশুভের ওপর শুভের জয়।

    আওয়ামী লীগ সরকারের ঘাপটি মেরে থাকা অনুচরেরা আজও তৎপর বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তবে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে পূজামণ্ডপ পাহারা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শান্তি ও সহাবস্থানের মধ্য দিয়ে দুর্গাপূজা যেন নির্বিঘ্নে শেষ হয়, সেই প্রতিশ্রুতিতে বিএনপিও দৃঢ় প্রতিজ্ঞ।

    মির্জা ফখরুল আরও বলেন, ধর্মীয় উৎসব কখনো সাম্প্রদায়িক গণ্ডিতে আটকে থাকে না। উৎসব সীমানা অতিক্রম করে সব মানুষের মিলনের ক্ষেত্র তৈরি করে, আত্মাকে উদ্দীপ্ত করে।

    তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, অপশক্তির কোনো অশুভ তৎপরতায় যেন দুর্গাপূজার উৎসব বিঘ্নিত না হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। আমরা সবাই বাংলাদেশি—এটাই আমাদের গর্ব, এটাই আমাদের একমাত্র পরিচয়।

    ম্যাংগোটিভি/ আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপ্রভু হে! একটি জলযান হলেও পৌঁছাক-গাজার জন্য আজহারীর প্রার্থনা
    Next Article ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৩৯৬

    Related Posts

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    আগস্ট ৬, ২০২৬

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    আগস্ট ৬, ২০২৬

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম, যুক্ত হচ্ছে খাবার ভাউচার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬