Wednesday, September 30

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (১ ডিসেম্বর) রাতের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্থায়ী কমিটির বৈঠকে দলের সাম্প্রতিক রাজনৈতিক কার্যক্রমসহ নিয়মিত বিষয়াদি আলোচনা হয়েছে বলে জানান সালাহউদ্দিন। তিনি বলেন, অন্যান্য বৈঠকের মতোই আজও নিয়মিত বৈঠক হয়েছে। তবে নতুন করে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আলোচনা হয়েছে।

দলের পক্ষ থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ সংবাদমাধ্যমকে জানাবেন।

Share.
Exit mobile version