Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. জাফর ইকবাল, তদন্ত প্রতিবেদন

    আগস্ট ৬, ২০২৬

    হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮

    আগস্ট ৬, ২০২৬

    র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের উদ্যোগ, প্রকাশিত নতুন আইনের খসড়া

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, August 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মেজর সিনহা হত্যা: ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
    আইন ও বিচার

    মেজর সিনহা হত্যা: ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ২০, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস এবং বরখাস্ত এসআই লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। একই রায়ে আরও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখা হয়েছে।

    বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পূর্ণাঙ্গ রায়ে সাক্ষর করে তা আদালতের সংশ্লিষ্ট শাখায় পাঠান।

    গত ২ জুন ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্ট এ রায় ঘোষণা করেছিল। সেদিনই প্রদীপ, লিয়াকতসহ প্রত্যেক আসামির প্রতি ৫০ হাজার টাকা জরিমানার আদেশও বহাল রাখা হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আসামিরা আপিল করতে চাইলে ৩০ দিনের সময় পাবেন।

    ট্রায়াল কোর্টের রায় বহাল
    ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগে প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলার সাতজনকে খালাস দেওয়া হয়। পরে একই বছরের ৮ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয় এবং দণ্ডিতরা পৃথকভাবে আপিল করেন।

    প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাত সাড়ে ৯টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহারছড়া তদন্তকেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান।

    ঘটনার ৫ দিন পর ২০২০ সালের ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে আদালতে মামলা করেন। ২০২০ সালের ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় র‌্যাব। অভিযোগপত্রে সিনহা হত‍্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করা হয়।

    ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল ওই মামলায় রায় ঘোষণা করেন। রায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড ও ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত।

    যাবজ্জীবন পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন এক উপ-পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য ও পুলিশের তিন সোর্স (তথ্যদাতা)। সাত আসামি খালাস পান। পরে ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড নিশ্চিতে ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি কারাগারে থাকা দণ্ডিত আসামিরা আপিল করেন।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleতত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া পরবর্তী সংসদে নির্ধারণ: অ্যাটর্নি জেনারেল
    Next Article ১৯ দিনে প্রবাসীরা পাঠালেন দুই বিলিয়ন ডলার

    Related Posts

    মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. জাফর ইকবাল, তদন্ত প্রতিবেদন

    আগস্ট ৬, ২০২৬

    হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮

    আগস্ট ৬, ২০২৬

    র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের উদ্যোগ, প্রকাশিত নতুন আইনের খসড়া

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. জাফর ইকবাল, তদন্ত প্রতিবেদন

    হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮

    র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের উদ্যোগ, প্রকাশিত নতুন আইনের খসড়া

    বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬