Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮

    আগস্ট ৬, ২০২৬

    র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের উদ্যোগ, প্রকাশিত নতুন আইনের খসড়া

    আগস্ট ৬, ২০২৬

    বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, August 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জুলাই সনদ সারা বিশ্বের জন‍্য উদাহরণ হয়ে থাকবে : ড. ইউনূস
    জাতীয়

    জুলাই সনদ সারা বিশ্বের জন‍্য উদাহরণ হয়ে থাকবে : ড. ইউনূস

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ১৭, ২০২৫3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুলাই সনদ সারা বিশ্বের জন‍্য উদাহরণ হয়ে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস । আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে ড. ইউনূস জুলাই সনদ স্বাক্ষরের পর এ কথা বলেন।

    প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশন অসম্ভবকে সম্ভব করেছে। তাদের এই কাজ সারা বিশ্বের কাছে একটি উদাহরণ হয়ে থাকবে।

    প্রধান উপদেষ্টা বলেন, জাতি আজ এক নবজন্মের সন্ধিক্ষণে। এই ঐতিহাসিক পরিবর্তন সম্ভব হয়েছে গণঅভ্যুত্থানের কারণে, বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে। তিনি স্বাক্ষর অনুষ্ঠানটিকে সেই অভ্যুত্থানের “দ্বিতীয় অংশ” হিসেবে আখ্যায়িত করেন। প্রধান উপদেষ্টা বলেন , তাদের আত্মত্যাগের ফলেই আজকের এই দিনটি সম্ভব হয়েছে এবং সারা জাতি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে।

    প্রধান উপদেষ্টা আরও বলেন, গণঅভ্যুত্থানের সুযোগে জাতি পুরনো ও অপ্রয়োজনীয় আলোচনা বাদ দিয়ে নতুন বিষয়গুলোকে জাতীয় জীবনে নিয়ে এসেছে। এই পরিবর্তনের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে সংবিধানের পরিবর্তন এবং সরকার পরিচালনার (সরকার চালানো বিষয়) সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয়। তিনি বলেন, এই পরিবর্তনের ভেতরে অনেক নতুন বিষয় এসেছে।

    এ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং বিএনপি-জামায়াতসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন।

    জুলাই জাতীয় সনদে বিএনপির পক্ষে স্বাক্ষর করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির পক্ষে মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ও প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশীর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম ও মিডিয়া সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন, নাগরিক ঐক্যের পক্ষে দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের পক্ষে সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান ও স্থায়ী কমিটির সদস্য ড. মুশতাক হোসেন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পক্ষে চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে চেয়ারম্যান ববি হাজ্জাজ ও মহাসচিব মোমিনুল আমিন জুলাই সনদে স্বাক্ষর করেছেন।

    ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, খেলাফত মজলিসের পক্ষে আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, জাকের পার্টির পক্ষে ভাইস চেয়ারম্যান শহীদুল ইমলাম ভূঁইয়া, মহাসচিব শামীম হায়দার, নেজামে ইসলাম পার্টির পক্ষে সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষে সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও ইসলামী ঐক্যজোটের পক্ষে চেয়ারম্যান মাওলানা আবদুল কাদের ও মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী জুলাই সনদে স্বাক্ষর করেছেন।

    এ ছাড়া গণসংহতি আন্দোলনের পক্ষে দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির পক্ষে সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও সিনিয়র সহসভাপতি তানিয়া রব, গণঅধিকার পরিষদের পক্ষে সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষে সাধারণ সম্পাদক সাইফুল হক ও রাজনৈতিক পরিষদ সদস্য বহ্নিশিখা জামালী, জাতীয় গণফ্রন্টের পক্ষে সমন্বয়ক আমিনুল ইসলাম টিপু বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সদস্য লিটু বিশ্বাস জুলাই সনদে স্বাক্ষর করেছেন।

    জাতীয়তাবাদী সমমনা জোটের পক্ষে সমন্বয়ক ও এনপিপি ড. ফরিদুজ্জামান ফরহাদ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, ১২ দলীয় জোটের পক্ষে জোট প্রধান ও জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম স্বাক্ষর করেছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleরাজধানীর বাজারে আগুন! সবজির সঙ্গে বেড়েছে ডিমের দামও
    Next Article জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা

    Related Posts

    হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮

    আগস্ট ৬, ২০২৬

    র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের উদ্যোগ, প্রকাশিত নতুন আইনের খসড়া

    আগস্ট ৬, ২০২৬

    শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮

    র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের উদ্যোগ, প্রকাশিত নতুন আইনের খসড়া

    বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে

    রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬