Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    আগস্ট ৭, ২০২৬

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    আগস্ট ৭, ২০২৬

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    আগস্ট ৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 8
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জুলাই আন্দোলনে ‘মাস্টারমাইন্ড’ কেউ ছিল না: আসিফ মাহমুদ
    জাতীয়

    জুলাই আন্দোলনে ‘মাস্টারমাইন্ড’ কেউ ছিল না: আসিফ মাহমুদ

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ১৬, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গত বছরের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে কোনো ‘মাস্টারমাইন্ড’ বা প্রধান নেতৃত্ব ছিল না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জবানবন্দি দেওয়ার পর আসামিপক্ষের জেরায় তিনি এ মন্তব্য করেন।

    রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ওই মামলায় সাক্ষ্য দেন উপদেষ্টা আসিফ। এ সময় আসামিপক্ষের আইনজীবী জানতে চান, আন্দোলনের পেছনে কোনো মাস্টারমাইন্ড ছিল কি না। জবাবে আসিফ মাহমুদ বলেন,গত বছরের ৫ জুন কোটাপ্রথা পুনর্বহালের রায়ের পর আমরা ৫৮ জন সমন্বয়ক ও সহসমন্বয়ক মিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু করি। এতে কোনো রাজনৈতিক দলের ইন্ধন ছিল না, কোনো প্রধানও ছিল না। সবার মর্যাদা সমান ছিল।

    তিনি আরও জানান, যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হতো। আন্দোলনের খরচও আন্দোলনকারীরাই ফান্ড তৈরি করে জোগাড় করেন।

    এক দফা আন্দোলনের পেছনে কোনো বিদেশি শক্তি ছিল কি না জানতে চাইলে উপদেষ্টা আসিফ মাহমুদ স্পষ্টভাবে বলেন, কোনো বিদেশি ইন্ধন ছিল না, আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি।

    জেরার একপর্যায়ে আইনজীবী অভি জানতে চান, গত বছরের ৫ আগস্ট চানখাঁরপুলে গুলির সময় তিনি কত দূরে ছিলেন। জবাবে আসিফ বলেন, আমি তখন প্রায় ২০০ মিটার দূরে ছিলাম। আইনজীবী তখন মন্তব্য করেন, এত দূর থেকে তো গুলি করার দৃশ্য দেখা যায় না। জবাবে আসিফ মাহমুদ বলেন, এটা সত্য নয়।

    এর আগে গত ৯ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি প্রথম দফায় জবানবন্দি দেন। আজ তিনি তার জবানবন্দি সম্পন্ন করেন।

    ওই দিন সাক্ষ্যে আসিফ মাহমুদ জুলাই-আগস্ট আন্দোলনের পটভূমি, চানখাঁরপুলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণ, এবং ডিবি পরিচয়ে রাতের আঁধারে গুমের চেষ্টার বিবরণ দেন। এ ঘটনায় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ কয়েকজনকে দায়ী করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজুলাই সনদ স্বাক্ষর: সব গণমাধ্যমকে অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান
    Next Article অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

    Related Posts

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    আগস্ট ৭, ২০২৬

    সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

    আগস্ট ৭, ২০২৬

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

    আগস্ট ৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬