Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক

    আগস্ট ৮, ২০২৬

    জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম

    আগস্ট ৮, ২০২৬

    মুক্তিযুদ্ধ জনতার ছিল, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    আগস্ট ৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 8
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
    জাতীয়

    দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ২, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

    এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটে এবং বাংলাদেশ সময় বুধবার (১ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ঢাকা উদ্দেশে রওনা দেন প্রধান উপদেষ্টা। বিদায় জানাতে সেখানে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

    জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা।

    যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি জাতিসংঘের দুটি গুরুত্বপূর্ণ অধিবেশনে বক্তব্য রাখেন। ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ দেন এবং ৩০ সেপ্টেম্বর মিয়ানমারের রোহিঙ্গা সংকট ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধন করেন।

    এ ছাড়া ২৯ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এবং জাতিসংঘের উচ্চ প্রতিনিধি রাবাব ফাতিমার সঙ্গে বৈঠক করেন। একই দিনে একাধিক ফলপ্রসূ বৈঠকও করেন তিনি।

    সফরের উল্লেখযোগ্য দিক ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনায় অংশগ্রহণ। সেখানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পাশাপাশি নেদারল্যান্ডস, পাকিস্তান, ভুটান ও কসোভোসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

    ম্যাংগোটিভি/ আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleওষুধ কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা
    Next Article যুক্তরাষ্ট্রে রপ্তানিতে চীনের পতন, এগোচ্ছে বাংলাদেশ

    Related Posts

    প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক

    আগস্ট ৮, ২০২৬

    জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম

    আগস্ট ৮, ২০২৬

    মুক্তিযুদ্ধ জনতার ছিল, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    আগস্ট ৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক

    জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম

    মুক্তিযুদ্ধ জনতার ছিল, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    ১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬