Thursday, October 29

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে তাঁদের অবরোধের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজ জানান, সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিক মিরপুর-১০ নম্বর গোলচত্বর অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

তিনি আরও জানান, অবরোধের কারণে প্রায় ১০ মিনিট যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version