Saturday, September 19

রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার কাফরুলে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ১৪ মিনিটে কাফরুল থানার সামনে ‘মিরপুর সুপার লিংক’ নামের বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা শাহজান ইসলাম জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগে শুক্রবার রাজধানীর মালিবাগ, মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যাত্রাবাড়ীতে বিস্ফোরণে একজন রিকশাচালক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক এসব বিস্ফোরণের ঘটনায় নগরজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version