Wednesday, September 2

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা সম্পন্ন করে ফল প্রকাশ করতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ নভেম্বর থেকে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও অন্যান্য নির্দেশনা যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিকে আগামী বছরের শুরুতে এসএসসি পরীক্ষা নেওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ।

শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে পরীক্ষার সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version