Tuesday, September 1

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৩১ আগস্ট) হোয়াইট হাউস থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এ অভিমত ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

চিঠির শুরুতে ট্রাম্প লেখেন, ‘প্রিয় মি. প্রধানমন্ত্রী, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে আপনার চিঠি এইমাত্র পেয়েছি। উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা রইলো।

ট্রাম্প বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’ বিষয়টির প্রতি আপনার মনোযোগের জন্যও ধন্যবাদ। অদূর ভবিষ্যতে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে আশা করি।

চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশের জনগণ অনেক কিছু পার করেছে। তবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ ও দেশটির ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে তিনি নিশ্চিত।

চিঠির শেষে ‘শুভকামনাসহ’ এবং ‘আন্তরিকভাবে’ উল্লেখ করে সই করেন ডোনাল্ড ট্রাম্প।

Share.
Exit mobile version