Wednesday, September 9

হাম, ডেঙ্গুসহ কয়েকটি রোগ একসঙ্গে মোকাবিলা করতে হলেও পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অডিটরিয়ামে জাতীয় পর্যায়ে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, একসময় কলেরায় হাজার হাজার মানুষ মারা যেত। বিভিন্ন উদ্যোগের ফলে বর্তমানে রোগটি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে কলেরা নির্মূলের লক্ষ্যে সরকার মুখে খাওয়ার টিকার ক্যাম্পেইন শুরু করেছে।

তিনি জানান, এক বছর বয়সের বেশি সবাইকে এ টিকার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। আগামী ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৪টি উপজেলায় প্রথম ডোজ দেওয়া হবে। এর ১৪ দিন পর ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

মন্ত্রী বলেন, এক বছর বা তার বেশি বয়সী সবাই এ টিকা নিতে পারবেন। তবে গর্ভবতী নারী, টিকার কোনো উপাদানে গুরুতর অ্যালার্জির পূর্ব ইতিহাস রয়েছে এমন ব্যক্তি এবং তীব্র সংক্রমণে আক্রান্ত ব্যক্তিদের টিকা দেওয়া হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version