Friday, August 14

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

ইয়ার্ডের প্রজেক্ট কর্মকর্তা মো. শাহিন আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ জানান, শুক্রবার ইয়ার্ড বন্ধ ছিল। সকালে স্ক্র্যাপ এলএনজি জাহাজের একটি ট্যাঙ্ক থেকে গ্যাস লিকেজ হয়ে বিষক্রিয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে জাহাজের ভেতর থেকে প্রথমে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেন। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version