Thursday, August 13

নেত্রকোনার পূর্বধলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি পিকআপভ্যান। বিপরীত দিক থেকে আসছিল সারবোঝাই ট্রাক। নারান্দিয়া এলাকায় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপভ্যানে থাকা এক নারীসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শ্যামগঞ্জ ফাঁড়ির পুলিশ, শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version