Thursday, August 13

বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। বন্ধ রাখতে হবে সব ধরনের আলোকসজ্জাও।

বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান বন্ধ করতে হবে। পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে।

এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বিভিন্ন স্থানে ব্যবহৃত আলোকসজ্জাও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে সরকারের এ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version