Tuesday, August 11

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে।

প্রাথমিকভাবে রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া রাজধানী ঢাকাসহ দেশের আরও কয়েকটি এলাকায় কম্পন টের পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা।

তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আকস্মিক এ ভূমিকম্পে অনেকেই আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন।

শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ভুটান ছাড়াও নেপাল, ভারত ও চীনের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version