Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

    আগস্ট ৭, ২০২৬

    কূটনৈতিক ব্যর্থতায় অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছে শেখ হাসিনা: আসিফ মাহমুদ

    আগস্ট ৭, ২০২৬

    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

    আগস্ট ৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত
    জাতীয়

    বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত

    By নিজস্ব প্রতিবেদকডিসেম্বর ১৭, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে হামলার হুমকি এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ধারাবাহিক উস্কানিমূলক ভারতবিরোধী বক্তব্যের প্রতিবাদ জানাতে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত।

    আজ বুধবার (১৭ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর হাতে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি (ডেমার্শ) হস্তান্তর করা হয়। ভারতীয় গণমাধ্যম এএডিটিভির বরাতে এ তথ্য জানা গেছে।

    ভারতের অভিযোগ, সাম্প্রতিক সময়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনকে লক্ষ্য করে হামলার হুমকি দেওয়া হয়েছে এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের বক্তব্যে ভারতবিরোধী উস্কানি স্পষ্ট হয়ে উঠেছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পরিপন্থী।

    এর আগে গত রোববার (১৪ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। দুই দেশের মধ্যে এই কূটনৈতিক তৎপরতা সাম্প্রতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    এদিকে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্য-যা ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত-ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার হুমকি দেন।

    ইনকিলাব মঞ্চ আয়োজিত ওই সমাবেশে ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, ছাত্রনেতা ওসমান হাদির ওপর হামলার পেছনে ভারতের মদদ রয়েছে। এর প্রতিবাদ হিসেবে তিনি ওই মন্তব্য করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য ও পাল্টাপাল্টি কূটনৈতিক তলব দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article‘বিদেশে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে দালাল চক্রই সবচেয়ে বড় বাধা’
    Next Article দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

    Related Posts

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

    আগস্ট ৭, ২০২৬

    কূটনৈতিক ব্যর্থতায় অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছে শেখ হাসিনা: আসিফ মাহমুদ

    আগস্ট ৭, ২০২৬

    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

    আগস্ট ৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

    কূটনৈতিক ব্যর্থতায় অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছে শেখ হাসিনা: আসিফ মাহমুদ

    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

    নওফেলের বাসভবনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬