Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    আগস্ট ৮, ২০২৬

    ‘চলাফেরায় স্বাভাবিকতা নেই’, ফের যুক্তরাজ্যে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

    আগস্ট ৮, ২০২৬

    মেসির বাবা হোর্হে মেসি আর নেই: গোল ডটকম

    আগস্ট ৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 8
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
    জাতীয়

    জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

    By নিজস্ব প্রতিবেদকডিসেম্বর ১৬, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ-সবার পদচারণায় মুখর হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

    মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে ভিড় করেন।

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে ফুল হাতে শহীদ বেদীর দিকে এগিয়ে যান সাধারণ মানুষ।
    প্রধান উপদেষ্টা
    বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধা জানাতে আসা মানুষের সংখ্যা বাড়তে থাকে। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি অনেককে আনন্দে মেতে উঠতেও দেখা যায়। এদিন শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক শিশুর মুখে ও হাতে জাতীয় পতাকার ছবি আঁকা ছিল, কেউ কেউ স্মৃতিসৌধের ছবি এঁকেও শ্রদ্ধা জানান।

    শীত উপেক্ষা করে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসেন। এ সময় অনেকের কপালে ও পোশাকে লাল-সবুজের রঙে জাতীয় পতাকার প্রতীক দেখা যায়, হাতে উড়তে থাকে জাতীয় পতাকা।

    এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যানার-ফেস্টুন নিয়ে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় বক্তারা অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

    উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে শুধু একটি দিন নয়; এটি বিজয়, স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতীক। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান ঘটে এবং অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিজয় দিবস বাঙালি জাতির প্রতিটি প্রজন্মকে দেশপ্রেম, ত্যাগ ও দায়বদ্ধতার চিরন্তন বার্তা স্মরণ করিয়ে দেয়।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমহান বিজয় দিবসে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা
    Next Article বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড

    Related Posts

    এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    আগস্ট ৮, ২০২৬

    ‘চলাফেরায় স্বাভাবিকতা নেই’, ফের যুক্তরাজ্যে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

    আগস্ট ৮, ২০২৬

    মেসির বাবা হোর্হে মেসি আর নেই: গোল ডটকম

    আগস্ট ৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    ‘চলাফেরায় স্বাভাবিকতা নেই’, ফের যুক্তরাজ্যে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

    মেসির বাবা হোর্হে মেসি আর নেই: গোল ডটকম

    স্বাভাবিক হয়ে আসছে গ্যাস সরবরাহ, সিএনজি স্টেশনে কমেছে ভোগান্তি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬