Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৩

    আগস্ট ৯, ২০২৬

    ঢাকায় গোপন বৈঠকে আওয়ামী লীগের ৬ নেতা, আটক

    আগস্ট ৯, ২০২৬

    ডন গ্রেপ্তারের পর যা বললেন সালমান শাহর মা নীলা চৌধুরী

    আগস্ট ৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 9
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ইসলামী ব্যাংকে ‘জামান সিন্ডিকেট’ কেলেঙ্কারি: টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা
    জাতীয়

    ইসলামী ব্যাংকে ‘জামান সিন্ডিকেট’ কেলেঙ্কারি: টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা

    By নিজস্ব প্রতিবেদকডিসেম্বর ১৪, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নাবিল গ্রুপের এক কর্মচারীর নামে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পাবনা শাখায় ‘জামান সিন্ডিকেট’ নামে নামসর্বস্ব প্রতিষ্ঠান খুলে ১ হাজার ৮ কোটি ৮৩ লাখ ৫৫ হাজার ৫৭৮ টাকা বিতরণ ও আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    রোববার (১৪ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। মামলায় এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম, নাবিল গ্রুপের এমডি, ইসলামী ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ মোট ৩৮ জনকে আসামি করা হয়েছে।

    দুদক সূত্রে জানা গেছে, আসামিরা ক্ষমতার অপব্যবহার, জাল-জালিয়াতি ও নানা ব্যাংকিং অনিয়মের মাধ্যমে ‘জামান সিন্ডিকেট’ নামের নামসর্বস্ব প্রতিষ্ঠানের অনুকূলে এক হাজার ৪৫ কোটি টাকার বাই-মুরাবাহা টিআর বিনিয়োগ প্রস্তাব অনুমোদন ও সুপারিশ করেন। এর মধ্যে ১ হাজার ৮ কোটি ৮৩ লাখ ৫৫ হাজার ৫৭৮ টাকা বিতরণ করে আত্মসাৎ করা হয়। পাশাপাশি অর্থের উৎস ও প্রকৃতি গোপন করতে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে বলেও অভিযোগ আনা হয়েছে।

    মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—এস আলম গ্রুপের মালিক ও এস আলম রিফাইনড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি মোহাম্মদ সাইফুল আলম, তার ভাই সহিদুল আলম, স্ত্রী ফারজানা পারভীন, নাবিল গ্রুপের এমডি মো. আমিনুল ইসলাম এবং ইসলামী ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ মুনিরুল মাওলা। এছাড়া ব্যাংকের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা ও তৎকালীন নির্বাহী কমিটির সদস্যদেরও আসামি করা হয়েছে।

    মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা প্রযোজ্য করা হয়েছে।

    দুদক জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং অভিযোগের প্রমাণ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleডব্লিউডব্লিউই রিংকে বিদায় জানালেন কিংবদন্তি জন সিনা
    Next Article খালেদা জিয়ার শারীরিক অবস্থার বড় কোনো পরিবর্তন নেই

    Related Posts

    হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৩

    আগস্ট ৯, ২০২৬

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিচ্ছে বিএনপি

    আগস্ট ৯, ২০২৬

    হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    আগস্ট ৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৩

    ঢাকায় গোপন বৈঠকে আওয়ামী লীগের ৬ নেতা, আটক

    ডন গ্রেপ্তারের পর যা বললেন সালমান শাহর মা নীলা চৌধুরী

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিচ্ছে বিএনপি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬