Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

    আগস্ট ৭, ২০২৬

    কূটনৈতিক ব্যর্থতায় অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছে শেখ হাসিনা: আসিফ মাহমুদ

    আগস্ট ৭, ২০২৬

    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

    আগস্ট ৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » স্লোভাকিয়ার জালে ছয় গোল, ২০২৬ বিশ্বকাপে জার্মানি
    খেলা

    স্লোভাকিয়ার জালে ছয় গোল, ২০২৬ বিশ্বকাপে জার্মানি

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ১৮, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    স্লোভাকিয়াকে বিধ্বস্ত করে ৬-০ গোলে জয় তুলে নিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে জার্মানি। সোমবার (১৭ নভেম্বর) লাইপজিগের রেড বুল এরেনায় গ্রুপ–এ এর গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় জুলিয়ান নাগেলসমানের শিষ্যরা।

    গ্রুপে শীর্ষস্থান ধরে রাখতে জার্মানির প্রয়োজন ছিল শুধু পরাজয় এড়ানো। তবে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে কোণঠাসা করে তোলে তারা। নিউক্যাসলের স্ট্রাইকার নিক ওল্টেমাডে ১৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। এটি তার টানা তিন ম্যাচে চতুর্থ আন্তর্জাতিক গোল।

    ২৯তম মিনিটে সের্জ জিনাব্রি ব্যবধান বাড়ান। এরপর লেরয় সানে প্রথমার্ধে দুটি গোল করে জার্মানির লিড নিয়ে যান ৪-০ তে। বিরতির পর বদলি খেলোয়াড় রিডলে বাকু ও ১৭ বছর বয়সী ডেবিউট্যান্ট আসান ওউয়েদ্রাওগো আরও দুটি গোল যোগ করলে স্লোভাকিয়া পুরোপুরি বিধ্বস্ত হয়।

    স্লোভাকিয়া ম্যাচে সমতায় ফেরার কয়েকটি সুযোগ পেলেও জার্মান গোলরক্ষক অলিভার বাউমান ছিলেন দুর্দান্ত। তিনি দাভিদ দুরিসের দুটি নিশ্চিত প্রচেষ্টা ঠেকিয়ে দেন।

    গত মাসে স্লোভাকিয়ার কাছে হারার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় জার্মানি। টানা চার জয়ে গ্রুপ–এ এর শীর্ষস্থান ধরে রেখে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে তারা। অন্যদিকে, প্লে-অফে যেতে হবে স্লোভাকিয়াকে।

    জার্মানির হয়ে আন্তর্জাতিক ফুটবলে গত ৭১ বছরে সবচেয়ে কম বয়সে অভিষেকে গোল করার রেকর্ড গড়েছেন ১৭ বছরের ওউয়েদ্রাওগো।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় সংকটে কলকাতার নিউমার্কেটের ব্যবসায়ীরা
    Next Article ফেসবুকে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট, ডেপুটি রেজিস্ট্রার আটক

    Related Posts

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

    আগস্ট ৭, ২০২৬

    কূটনৈতিক ব্যর্থতায় অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছে শেখ হাসিনা: আসিফ মাহমুদ

    আগস্ট ৭, ২০২৬

    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

    আগস্ট ৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

    কূটনৈতিক ব্যর্থতায় অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছে শেখ হাসিনা: আসিফ মাহমুদ

    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

    নওফেলের বাসভবনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬