জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি ‘সেলস রিপ্রেজেন্টেটিভ/সেলস অ্যাসোসিয়েট’ পদে জনবল নিয়োগ দেবে। ১২ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই এইচএসসি অথবা সমমান পাস হতে হবে।
পদের নাম
সেলস রিপ্রেজেন্টেটিভ/সেলস অ্যাসোসিয়েট
পদসংখ্যা
১০ জন।
চাকরির ধরন
বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন
পুরুষ।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই এইচএসসি অথবা সমমান পাস হতে হবে।
অভিজ্ঞতা
১-২ বছর।
বেতন ও অন্যান্য সুবিধা
আলোচনা সাপেক্ষে।
বয়সসীমা
১৮-৩০ বছর।
কর্মস্থল
যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। https://bdjobs.com/h/details/1532201?ln=1
সূত্র: বিডিজবস ডটকম
ম্যাংগোটিভি / আরএইচ

