Sunday, October 11

জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাত থেকে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে ভর্তি করার সিদ্ধান্ত নেন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী জানান, হাসান মাসুদের ইস্কেমিক স্ট্রোক হয়েছে এবং মাইল্ড হার্ট অ্যাটাকও শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে নিউরোলজি, কার্ডিয়াক ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। সাধারণত এ ধরনের রোগীকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়, এরপর পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

হাসান মাসুদ সেনাবাহিনীতে কর্মজীবন শেষে সাংবাদিকতায় যুক্ত হন। পরবর্তীতে চলচ্চিত্র ব্যাচেলর দিয়ে তার অভিনয়ে পথচলা শুরু হয়। এরপর তিনি মেড ইন বাংলাদেশসহ একাধিক সিনেমা এবং জনপ্রিয় নানা নাটকে অভিনয় করেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে—‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’। পরবর্তীতে তিনি হঠাৎই অভিনয় থেকে দূরে সরে যান।

Share.
Exit mobile version