হঠাৎ কক্সবাজার সমুদ্রসৈকতে দেখা মিলেছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি সৈকত থেকে তোলা দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবিগুলো প্রকাশের পরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।
নীল সমুদ্র, ঢেউ আর বালুচরের মাঝে স্বাভাবিক ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন দীঘি। ছিমছাম সাজের এই লুকও নজর কেড়েছে নেটিজেনদের।
নিজের ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করে দীঘি লিখেছেন, ‘আমি এসেছি সাগর পাড়ে ‘গো প্লান’-এর সাথে।’
দীঘি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন। এবারও তাঁর ছবিতে ভক্তরা নানা মন্তব্য করেছেন এবং অভিনেত্রীর প্রশংসা করেছেন।
জানা গেছে, বর্তমানে শুটিংয়ের কাজে কক্সবাজারে অবস্থান করছেন দীঘি। তবে সেখানে ঠিক কোন কাজের শুটিং করছেন, তা এখনই প্রকাশ করতে চাননি তিনি। নতুন কাজটি সিনেমা, ওয়েব কনটেন্ট নাকি অন্য কোনো প্রকল্প—সেটিও জানা যায়নি।
নতুন কাজ সম্পর্কে জানতে চাইলে দীঘি বলেন, ‘অপেক্ষা করুন, সময় হলে জানতে পারবেন।’
শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেকের পর দর্শকের কাছে আলাদা পরিচিতি পান দীঘি। ছোটবেলায় অভিনয় করে জনপ্রিয়তা পাওয়ার পর পরবর্তী সময়ে নায়িকা হিসেবেও বড় পর্দায় কাজ শুরু করেন তিনি।
ম্যাংগোটিভি / আরএইচ


