বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সংবাদ উপস্থাপক ও টকশো সঞ্চালক কাজী জেসিন। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে গ্রেড-১ পদমর্যাদায় এই নিয়োগ কার্যকর হবে। এ সময় তিনি বাংলাদেশ টেলিভিশনের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।
দীর্ঘদিন ধরে সংবাদ উপস্থাপনা ও টকশো সঞ্চালনার সঙ্গে যুক্ত কাজী জেসিনের এ নিয়োগ গণমাধ্যম অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ম্যাংগোটিভি /আরএইচ


