বগুড়ার সাতমাথায় একটি ইলেকট্রনিক্সের দোকানে অভিযান চালিয়ে ১১ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দোকানটির মালিক রঞ্জুকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া শহরের ঐতিহাসিক প্রাণকেন্দ্র সাতমাথায় টিএমএসএস ভবনের নিচতলায় অবস্থিত রঞ্জু ইলেকট্রনিক্সে অভিযান চালিয়ে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।
তবে অভিযান পরিচালনাকারী সংস্থা, গ্রেফতার ব্যক্তির পূর্ণ পরিচয় এবং অভিযানের সময় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ম্যাংগোটিভি / আরএইচ

