Tuesday, October 20

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের পর আলোচনায় আসা রাজধানীর ঘুণ্টিঘর এলাকায় আবারও মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও এসআরবি যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে। এতে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরের পর এ অভিযান শুরু হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডিএনসি জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে গত ১৭ অক্টোবর ঘুণ্টিঘর এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে নিজের অস্ত্র প্রদর্শন করেন ইশরাক হোসেন। এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চাওয়ার ঘোষণা দেন তিনি।

ইশরাকের পদত্যাগের পর একই এলাকায় নতুন করে মাদকবিরোধী অভিযান শুরু হওয়ায় বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version