জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শেরেবাংলা নগরের সাবেক গণভবনে প্রতিষ্ঠিত ‘জুলাই জাদুঘর’ দেখতে আগ্রহীদের আগেই অনলাইনে স্লট বুক করতে হবে। নির্ধারিত সময় অনুযায়ী টিকিট সংগ্রহ করেই দর্শনার্থীরা জাদুঘরে প্রবেশ করতে পারবেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে জুলাই জাদুঘর। এখানে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি, শহীদদের ব্যবহৃত সামগ্রী, আলোকচিত্র, দলিল, ভাস্কর্যসহ নানা নিদর্শন সংরক্ষণ করা হয়েছে।

জাদুঘরে প্রবেশের জন্য প্রথমে ‘জুলাই ৩৬’ ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। এরপর নিজের সুবিধামতো ভিজিটের সময় নির্বাচন করে অনলাইন টিকিট সংগ্রহ করা যাবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সময়ভিত্তিক স্লট বুকিং করা দর্শনার্থীদের নির্ধারিত সময়েই জাদুঘরে প্রবেশ করতে হবে। কোনো দিনের সব স্লট পূর্ণ হয়ে গেলে পরবর্তী দিনের খালি সময় নির্বাচন করতে হবে।

প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দর্শনার্থীরা জাদুঘর পরিদর্শন করতে পারবেন। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।

জুলাই জাদুঘরে সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বিভিন্ন স্থানে জুলাই আন্দোলনের স্মৃতি তুলে ধরা হয়েছে। প্রদর্শনীতে রয়েছে শহীদদের ব্যবহার করা রক্তাক্ত পোশাক, ব্যক্তিগত সামগ্রী, আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা ও ঐতিহাসিক দলিল। https://july36.gov.bd/home

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version