Saturday, August 15

চলতি মাসের ফেব্রুয়ারিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষের কার্যক্রম বন্ধ থাকবে।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরদিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় নিয়মিত সাপ্তাহিক ছুটি পড়ছে। এরপর ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

সব মিলিয়ে এই সময়কালে দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে একটানা পাঁচ দিনের ছুটি কার্যকর হবে।

এটি চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রথম বড় ছুটি এবং ছুটির তালিকায় পঞ্চম ছুটি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এদিকে, নির্বাচনের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্যও সাধারণ ছুটি থাকবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, নির্বাচন ও ধর্মীয় ছুটি মিলিয়ে এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো একাডেমিক কার্যক্রম চলবে না।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version