Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

    আগস্ট ৭, ২০২৬

    কূটনৈতিক ব্যর্থতায় অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছে শেখ হাসিনা: আসিফ মাহমুদ

    আগস্ট ৭, ২০২৬

    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

    আগস্ট ৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বাজারে ডলারের সরবরাহ বাড়াতে ১০৭ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
    বিজনেস

    বাজারে ডলারের সরবরাহ বাড়াতে ১০৭ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ৯, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রেমিট্যান্স ও রপ্তানির ইতিবাচক প্রবাহের কারণে বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (৯ অক্টোবর) ১০টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১০৭ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে। মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে এ ক্রয়ে ডলারের এক্সচেঞ্জ রেট ছিল প্রতি ডলার ১২১ টাকা ৮০ পয়সা।

    বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক ২০৮ কোটি ৮০ লাখ ডলার (১.০৮ বিলিয়ন ডলার) বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে কিনেছে।

    ব্যাংক কর্মকর্তারা জানান, বাজারে ডলারের চাহিদা কমায় দাম কিছুটা নিম্নমুখী হলেও, দাম অত্যধিক কমে গেলে রেমিট্যান্স পাঠানো ও রপ্তানিকারকরা নিরুৎসাহী হতে পারেন। তাই ডলারের দর একটি সীমার নিচে নামতে না দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক বাজারে হস্তক্ষেপ করছে।

    অর্থনীতিবিদরা বলছেন, এমপিএ পদ্ধতিতে ডলার কেনা-বেচার ফলে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক দাম নির্ধারণ সম্ভব হচ্ছে। তবে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং আমদানি নিয়ন্ত্রণ প্রয়োজন।

    কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩১.৬৮ বিলিয়ন ডলার, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভ ২৬.৮০ বিলিয়ন ডলার।

    চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার (প্রায় ৯২,৫৫০ কোটি টাকা), যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৬% বেশি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদারাজ ১০.১০ ব্র্যান্ড রাশ ক্যাম্পেইন শুরু, সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়
    Next Article গাজা যুদ্ধবিরতিতে ট্রাম্পকে অভিনন্দন জানালেন মিশরের প্রেসিডেন্ট

    Related Posts

    জ্বালানি সংকট: ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কিনছে সরকার

    আগস্ট ৬, ২০২৬

    গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ভারতের সহায়তা চাইল বাংলাদেশ

    আগস্ট ৬, ২০২৬

    এআইয়ের সুযোগ কাজে না লাগালে পিছিয়ে পড়বে উন্নয়নশীল দেশ: বিশ্বব্যাংক

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

    কূটনৈতিক ব্যর্থতায় অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছে শেখ হাসিনা: আসিফ মাহমুদ

    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

    নওফেলের বাসভবনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬