Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    আগস্ট ৭, ২০২৬

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    আগস্ট ৭, ২০২৬

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    আগস্ট ৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 8
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগে বাংলাদেশকে এডিবির ১০ কোটি ডলার ঋণ
    বিজনেস

    ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগে বাংলাদেশকে এডিবির ১০ কোটি ডলার ঋণ

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ৯, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশে ১০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার ১২১ টাকা ৭৫ পয়সা হিসাবে যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ১ হাজার ২১৭ কোটি ৫০ লাখ টাকা।

    বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির পক্ষে সংস্থাটির বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং।

    এই ঋণ দেওয়া হচ্ছে ‘সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট’-এর আওতায়। প্রকল্পটির উদ্যোক্তা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আর বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংক।

    প্রকল্পটির মেয়াদ ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০৩০ সালের মার্চ পর্যন্ত। মূল লক্ষ্য হলো— ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে মধ্য ও স্বল্পমেয়াদি ঋণসুবিধা প্রদান করে বেসরকারি খাতে উদ্যোক্তা উন্নয়নকে উৎসাহিত করা।

    এডিবির দেওয়া এই ঋণ ‘অর্ডিনারি অপারেশন (কনসেশনাল)’ শর্তে পাওয়া গেছে, যা ২৫ বছরে পরিশোধযোগ্য। এর মধ্যে ৫ বছর গ্রেস পিরিয়ড থাকবে এবং বার্ষিক সুদের হার হবে ২ শতাংশ।

    ১৯৭৩ সালে সদস্য হওয়ার পর থেকে বাংলাদেশে এডিবি অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। সংস্থাটি এখন পর্যন্ত বাংলাদেশ সরকারকে প্রায় ৩৪ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার ঋণ এবং ৬৩৩ দশমিক ৮ মিলিয়ন ডলার অনুদান সহায়তা দিয়েছে।

    এডিবি সাধারণত বাংলাদেশে বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, শিক্ষা, স্থানীয় সরকার, কৃষি, পানিসম্পদ ও সুশাসন খাতে বিনিয়োগকে অগ্রাধিকার দেয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleচীনের জে-১০ সিই কেনার উদ্যোগ: কী বিশেষত্ব আছে ফাইটার প্লেনগুলোতে?
    Next Article ২০২৪-২৫ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৫ বছরের সর্বনিম্ন ৩.৬৯%

    Related Posts

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    আগস্ট ৭, ২০২৬

    জ্বালানি সংকট: ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কিনছে সরকার

    আগস্ট ৬, ২০২৬

    গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ভারতের সহায়তা চাইল বাংলাদেশ

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬