Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    আগস্ট ৭, ২০২৬

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    আগস্ট ৭, ২০২৬

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    আগস্ট ৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 8
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়াতে ফরেনসিক বিশ্লেষণের ওপর গুরুত্বারোপ বিএসইসি চেয়ারম্যানের
    বিজনেস

    পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়াতে ফরেনসিক বিশ্লেষণের ওপর গুরুত্বারোপ বিএসইসি চেয়ারম্যানের

    By নিজস্ব প্রতিবেদকসেপ্টেম্বর ২৬, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, পুঁজিবাজারকে টেকসই ও স্বচ্ছ করতে আর্থিক প্রতিবেদনের ফরেনসিক বিশ্লেষণ অত্যন্ত জরুরি।

    শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাঙামাটিতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘ফরেনসিক অ্যানালাইসিস অব ফিনান্সিয়াল স্টেটমেন্টস’ শীর্ষক আবাসিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    বিএসইসি চেয়ারম্যান বলেন, সংবাদমাধ্যমের মাধ্যমেই বিনিয়োগকারীরা প্রথম তথ্য সংগ্রহ করেন। সঠিক ও গবেষণাধর্মী সংবাদ শুধু আস্থা বাড়ায় না, বাজারে স্থিতিশীলতাও নিশ্চিত করে এবং মূলধন গঠনের পথ সুগম করে। এজন্য ফরেনসিক বিশ্লেষণ সাংবাদিক, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা ও সাধারণ মানুষের জন্য সমান গুরুত্বপূর্ণ।

    তিনি আরও বলেন, ‘কোনো প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা বা সম্ভাব্য অনিয়ম সাধারণ বিশ্লেষণে ধরা পড়ে না। ফরেনসিক প্রশিক্ষণ সাংবাদিকদের গভীর বিশ্লেষণ করার দক্ষতা দেবে, সংবাদ হবে প্রমাণনির্ভর ও জনস্বার্থে সহায়ক। এতে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা সহজ হবে।’

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া। সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন এক্সপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী। কর্মশালাটি পরিচালনা করেন এসিএফই বাংলাদেশ চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম কবির ও সিএফই আরিফ মাহমুদ।

    সাংবাদিকদের উদ্দেশে বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘নিরপেক্ষ সাংবাদিকতা কেবল তথ্য প্রকাশ নয়, এটি সামাজিক দায়িত্ব। অপ্রমাণিত তথ্য বা গুজব ছড়ালে বাজারে অস্থিতিশীলতা তৈরি হয়। তাই প্রতিটি সংবাদ হতে হবে ভারসাম্যপূর্ণ ও তথ্যভিত্তিক।’

    তিনি আরও জানান, সাংবাদিকদের মানোন্নয়নে বিএসইসি সবসময় সহযোগিতা করে আসছে এবং করবে। এজন্য শুধু সাংবাদিকতা পুরস্কার নয়, ফেলোশিপ কর্মসূচিতেও সিএমজেএফকে যুক্ত করা হয়েছে। ‘আমাদের উদ্দেশ্য সাংবাদিকদের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করা, যাতে তারা উচ্চ মানে পৌঁছাতে পারেন। এতে বিনিয়োগকারীরাও উপকৃত হবেন,’ বলেন তিনি।

    কর্মশালার প্রশংসা করে বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্যভিত্তিক বাজার ব্যবস্থা ছাড়া কোনো পুঁজিবাজার টেকসই হতে পারে না।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleফোন হারালেন গয়েশ্বর, সন্ধানদাতাকে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা
    Next Article আজ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

    Related Posts

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    আগস্ট ৭, ২০২৬

    জ্বালানি সংকট: ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কিনছে সরকার

    আগস্ট ৬, ২০২৬

    গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ভারতের সহায়তা চাইল বাংলাদেশ

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬