Tuesday, September 29

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশ কয়েকটি বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, আব্দুল বারেক, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, এ. কে. আজাদ, মো. মশিউর রহমান চমক, ফকির মাসরিকুজ্জামান ও ফকির মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম ও মোয়াম্মেল এ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার সভায় উপস্থিত ছিলেন।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version