Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

    আগস্ট ৭, ২০২৬

    কূটনৈতিক ব্যর্থতায় অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছে শেখ হাসিনা: আসিফ মাহমুদ

    আগস্ট ৭, ২০২৬

    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

    আগস্ট ৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নারী ও বেকার যুবকদের কর্মসংস্থানে বিশ্বব্যাংকের ১৫.০৭৫ কোটি ডলার ঋণ অনুমোদন
    জাতীয়

    নারী ও বেকার যুবকদের কর্মসংস্থানে বিশ্বব্যাংকের ১৫.০৭৫ কোটি ডলার ঋণ অনুমোদন

    By নিজস্ব প্রতিবেদকডিসেম্বর ২৪, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশের নারী, বেকার যুবক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির লক্ষ্যে ১৫ দশমিক ০৭৫ কোটি ডলার ঋণ সহায়তা অনুমোদন করেছে বিশ্বব্যাংক। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ১ হাজার ৮৩৯ কোটি ১৫ লাখ টাকা।

    বুধবার (২৪ ডিসেম্বর) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান পুনরুদ্ধার ও অগ্রগতির লক্ষ্য নিয়ে এই প্রকল্পে অর্থায়ন করা হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে দেশের প্রায় ১ লাখ ৭৬ হাজার যুবকের জন্য নতুন কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি পূর্বে অন্তর্ভুক্ত ২ লাখ ৩৩ হাজার সুবিধাভোগীর সঙ্গে নতুন অংশগ্রহণকারীরাও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, শিক্ষানবিশ কর্মসূচি, উদ্যোক্তা উন্নয়ন এবং ক্ষুদ্রঋণ সুবিধাসহ একটি বিস্তৃত সেবা প্যাকেজ পাবেন।

    বিশ্বব্যাংকের বিভাগীয় ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, ‘একটি ভালো চাকরি একটি জীবন, একটি পরিবার এবং একটি সম্প্রদায়কে বদলে দিতে পারে। কিন্তু প্রতি বছর শ্রমবাজারে প্রবেশকারী অনেক তরুণ বাংলাদেশি কাজের সুযোগ পায় না। একই সঙ্গে কাজের মান, দক্ষতার ঘাটতি ও দক্ষতা–চাহিদার অমিল বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।’

    তিনি আরও বলেন, এই অতিরিক্ত অর্থায়নের ফলে নিম্ন আয়ের পরিবারের তরুণরা—বিশেষ করে নারী ও ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের সদস্যরা—বাজার-সংশ্লিষ্ট দক্ষতা, প্রয়োজনীয় সম্পদ ও প্রশিক্ষণে আরও ভালোভাবে প্রবেশাধিকার পাবেন, যা তাদের উন্নত কর্মসংস্থান ও টেকসই জীবিকার সুযোগ তৈরি করবে।

    বিশ্বব্যাংক জানায়, নতুন এই অর্থায়নের মাধ্যমে শহরাঞ্চলের বাইরে গ্রামীণ এলাকায় প্রকল্পের কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এতে প্রান্তিক যুবক ও ক্ষুদ্র উদ্যোক্তারা আরও বেশি উপকৃত হবেন। পাশাপাশি নারীদের জন্য প্রশিক্ষণ ও স্টার্টআপ অনুদানের মাধ্যমে মানসম্পন্ন ও সাশ্রয়ী গৃহভিত্তিক শিশু যত্ন সেবা পরীক্ষামূলকভাবে চালু করা হবে।

    বিশ্বব্যাংকের সিনিয়র সামাজিক সুরক্ষা অর্থনীতিবিদ ও প্রকল্পের টিম লিডার আনিকা রহমান বলেন, ‘এই নতুন অর্থায়ন আমাদের প্রমাণিত কার্যক্রমগুলো সম্প্রসারণ, ক্ষুদ্রঋণের সুযোগ বাড়ানো এবং শিশু যত্নের মতো উদ্ভাবনী সমাধান চালুর সুযোগ দেবে। এর মাধ্যমে আরও বেশি নারী ও তরুণ তাদের সম্ভাবনা কাজে লাগিয়ে একটি স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে।’

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআতাউর রহমান বিক্রমপুরী কাশিমপুর কারাগারে
    Next Article সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকারি প্রতিষ্ঠান বিআরটিএ, ঘুস দেওয়ায় শীর্ষে নোয়াখালী

    Related Posts

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

    আগস্ট ৭, ২০২৬

    কূটনৈতিক ব্যর্থতায় অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছে শেখ হাসিনা: আসিফ মাহমুদ

    আগস্ট ৭, ২০২৬

    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

    আগস্ট ৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

    কূটনৈতিক ব্যর্থতায় অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছে শেখ হাসিনা: আসিফ মাহমুদ

    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

    নওফেলের বাসভবনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬