Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    আগস্ট ৬, ২০২৬

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    আগস্ট ৬, ২০২৬

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গাইবান্ধায় ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ, আতঙ্কে স্থানীয়রা
    জাতীয়

    গাইবান্ধায় ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ, আতঙ্কে স্থানীয়রা

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ৩, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে। আক্রান্তদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ইউনিয়ন পরিষদের সদস্য মো. হাফিজার রহমান জানান, গত সোমবার স্থানীয়রা মাহবুর রহমানের একটি রোগাক্রান্ত গরু জবাই করে মাংস কাটাকাটি করেন। এতে অংশ নেওয়া অন্তত ১১ জনের শরীরে কয়েকদিন পর ফোসকা দেখা দেয় এবং মাংসে পচন ধরতে শুরু করে। বিশেষ করে হাত, মুখ, চোখ ও নাকে উপসর্গ দেখা দিয়েছে। আক্রান্তদের মধ্যে মোজা মিয়া, মোজাফফর মিয়া, শফিকুল ইসলাম ও মাহবুর রহমানের অবস্থা গুরুতর।

    উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে পাশের পীরগাছা উপজেলায় অ্যানথ্রাক্স রোগের প্রকোপ থাকায় তা সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকায়ও ছড়িয়ে পড়েছে। ঘাঘট ও তিস্তা নদীবেষ্টিত বামনডাঙ্গা, সর্বানন্দ, তারাপুর, বেলকা ও পৌরসভা এলাকায় অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এসব এলাকায় টিকা কার্যক্রমও চলছে।

    উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. মোজাম্মেল হক বলেন, ‘আক্রান্ত পশু পরিচর্যা করলে বা জবাইয়ের সময় সরাসরি সংস্পর্শে এলে মানুষের শরীরে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়তে পারে। তবে আক্রান্ত পশুর মাংস খেলে এ রোগ হয় না।’

    উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দিবাকর বসাক জানান, আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ ও গাইবান্ধার হাসপাতালে পাঠানো হয়েছে। অ্যানথ্রাক্স প্রতিরোধে আক্রান্ত পশু কোনোভাবেই জবাই না করার পরামর্শ দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমাঝপথেই থেমে গেল ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র গাজাযাত্রা, আটক শেষ জাহাজটিও
    Next Article হ্যাকড হওয়ার ১০ ঘণ্টা পর ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ উদ্ধার

    Related Posts

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    আগস্ট ৬, ২০২৬

    ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম, যুক্ত হচ্ছে খাবার ভাউচার

    আগস্ট ৬, ২০২৬

    রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা ইসির

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম, যুক্ত হচ্ছে খাবার ভাউচার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬