Sunday, September 6

বগুড়ায় ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমেনা বেগম (৫৯) নামে মাদক মামলায় অভিযুক্ত এক তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (৪ সেপ্টেম্বর) বগুড়া মহানগরের ৫ নম্বর ওয়ার্ডের বাদুরতলা (বেগম বাজার লেন) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় ইয়াবার একটি চালান ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদের খবর পাওয়া যায়। এর ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাদুরতলা এলাকার আমেনা বেগমের নিজ দখলীয় বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমেনা বেগম বাদুরতলা এলাকার মঞ্জু শেখের স্ত্রী। তার বাবার নাম মৃত আলা বক্স এবং মায়ের নাম মৃত আছিরন বেওয়া।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আমেনা বেগমের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. হুমায়ুন কবির বাদী হয়ে একটি নিয়মিত মামলা করেছেন।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version