Wednesday, September 9

বগুড়ায় বিট মডেল স্কুল অ্যান্ড কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও প্রায় ১৫ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সদর উপজেলার শাখারিয়া জঙ্গলপাড়া এলাকার একটি ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসটি ওই এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি রাস্তার পাশের খাঁদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও উদ্ধারকারীরা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত সোহানা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত অন্য প্রায় ১৫ শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছে।

দুর্ঘটনার কারণ এবং হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version