চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ শ্রমিক দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, ফেরদৌস শিপইয়ার্ডে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধার তৎপরতা চলছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। ঘটনাস্থলে অনেক হতাহত হওয়ার খবর পেয়েছেন তিনি।
ম্যাংগোটিভি / আরএইচ

