Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাংগো টিভি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নির্বাচন সুষ্ঠু ও নিরাপদভাবে আয়োজনের লক্ষ্যে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশও দিয়েছেন তিনি। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, নির্বাচনে বিঘ্ন ঘটাতে দেশ-বিদেশ থেকে অপতৎপরতা চালানো হতে পারে। তিনি বলেন, এটা কোনো ছোট চ্যালেঞ্জ নয়—বড় শক্তি সক্রিয় হতে পারে। হঠাৎ করে হামলা বা বিশৃঙ্খলার চেষ্টা হতে পারে। আসন্ন নির্বাচন আমাদের বড় পরীক্ষা। তিনি আরও বলেন,…
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতির আকস্মিক সরকারবিরোধী অবস্থানে বিস্মিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। বুধবার (২৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন। আজাদ মজুমদার লিখেছেন,‘উপদেষ্টা পরিষদের সর্বশেষ সভায় শ্রম আইন সংশোধন এবং তারও একদিন আগে বাংলাদেশের পক্ষ থেকে আইএলও’র দুটি গুরুত্বপূর্ণ কনভেনশনে স্বাক্ষর নিঃসন্দেহে যুগান্তকারী ঘটনা। সংশোধিত আইনে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠন আরও সহজ করা হয়েছে; আন্দোলন বা অন্য যেকোনো কারণে শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার প্রথা নিষিদ্ধ করা হয়েছে।’ তিনি বলেন,‘গরিব ও মেহনতি মানুষের স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত এসব উদ্যোগ অনেকেই গোষ্ঠী-স্বার্থের কারণে বাধাগ্রস্ত…
জুলাই আন্দোলনে সংযুক্ত না থেকেও জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়া ১০৪ জনকে ভুয়া হিসেবে চিহ্নিত করেছে সরকার। পাশাপাশি আরও ২৩ জনের নামে দ্বৈত গেজেট পাওয়া গেছে। মোট ১২৭ জনের গেজেট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জেলা কমিটির যাচাই-বাছাই শেষে তালিকা চূড়ান্ত করা হয়েছে। যেসব জুলাই-যোদ্ধার গেজেট বাতিল করতে সুপারিশ করা হয়েছে, তাদের মধ্যে— ময়মনসিংহ বিভাগের ২০ জন হলেন নেত্রকোনার সৈয়দ তরিকুল ইসলাম (গেজেট নম্বর ৮০), মোহাম্মদ নুরুল আমিন (৮৮), তানভীর আহমেদ (১২১), আছিয়া খাতুন (১২৩), রুহুল আমিন (১২৭), মো. আমি হাসান রুপম (১২৯), মোহাম্মদ আকিব তালুকদার (১৪৬), মো. সুজন মিয়া (১৫৫), মো. ইমন শাহারিয়া (১৬৫),…
নরসিংদীতে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ছয়জনের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দগ্ধ নারী ও শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ও দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। নিহতরা হলেন—রিনা বেগম (৩৮) এবং তাঁর ছেলে ফরহাদ (১৫)। রিনার অপর ছেলে তাওহিদের (৭) শরীরের ১৬ শতাংশ দগ্ধ হয়েছে এবং তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন রিনার বড় ছেলে জিহাদ (২৪), বোন সালমা (৩৪) ও তার ছেলে আরাফাত (১৫)। অভিযুক্ত ফরিদ মিয়া (৪৪) পেশায় পিকআপ চালক। পারিবারিক দ্বন্দ্বের জেরে তিন সন্তানের মা রিনা বেগম দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে থাকছিলেন। গত…
অন্তর্বর্তী সরকারের উদ্যোগে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। আগে অন্য দেশের তুলনায় বাংলাদেশের কমসংখ্যক রিক্রুটিং এজেন্সি সুযোগ পেত। বর্তমান সরকার অন্যান্য কর্মী প্রেরণকারী দেশের সঙ্গে সমতা রক্ষার উদ্যোগ নেয় এবং বৈধ লাইসেন্সধারী সকল এজেন্টকে অন্তর্ভুক্ত করতে মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানায়। গত ২১ ও ২২ মে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-মালয়েশিয়া তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বিস্তারিত আলোচনার পর মালয়েশিয়া পক্ষ বেসরকারি রিক্রুটিং এজেন্ট নির্বাচনের মানদণ্ড নির্ধারণের প্রতিশ্রুতি দেয়। সেই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশকে ‘রিক্রুটিং এজেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া’ পাঠিয়েছে মালয়েশিয়া সরকার। ভবিষ্যতে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের ক্ষেত্রে একই মানদণ্ড প্রযোজ্য হবে। নির্ধারিত…
চার দিন ধরে চলা শান্তি আলোচনা শেষে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে এক সময়ের মিত্র দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ—পাকিস্তান ও আফগানিস্তান। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ইস্তাম্বুলে অনুষ্ঠিত ধারাবাহিক বৈঠকেও কোনো সমাধানে পৌঁছানো না যাওয়ায় দেশ দুটির মধ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তান অভিযোগ করেছে, আলোচনায় আফগান প্রতিনিধি দলের অবস্থান বারবার পরিবর্তন হয়েছে এবং কাবুল থেকে নির্দেশনা নিয়ে তারা আলোচনা জটিল করেছে। নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানি এক কর্মকর্তা বলেন, আফগানিস্তান মূল বিষয় থেকে সরে গেছে এবং কার্যকর কোনো প্রস্তাব দেয়নি। অন্যদিকে আফগানিস্তানের দাবি, পাকিস্তানি প্রতিনিধি দল ‘সমন্বয়ের অভাব’ দেখিয়েছে এবং যুক্তিযুক্ত প্রস্তাব না দিয়েই আলোচনার…
রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালামের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট তানভীর আহমেদ। এর আগে মেট্রোরেল ও দেশের সব ফ্লাইওভারে ব্যবহার করা বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে দুটি পৃথক রিট দায়ের করা হয়। রিটে মেট্রোরেলের…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই জাতীয় সনদের সঠিকভাবে বাস্তবায়ন জাতিকে অতীতের বোঝা থেকে মুক্ত করবে এবং নতুন বাংলাদেশের পথ দেখাবে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে করা সুপারিশ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার হাতে এই সুপারিশমালা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, কমিশন আজ আমাদের হাতে জুলাই সনদ বাস্তবায়নের যে কাঠামো তুলে দিচ্ছে, সেটি যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি এবং কাজ এগিয়ে নিতে পারি, তাহলে বাংলাদেশ অতীতের বোঝা থেকে মুক্তি পাবে। আমরা চাই নতুনভাবে বাংলাদেশের সঙ্গে নিজেদের…
গাজীপুরে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে তার নগ্ন ভিডিও ধারণের অভিযোগে সুজন মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৭ অক্টোবর) রাতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মধ্য জয়েনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার সুজন মিয়া গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঘোড়াবান্ধা গ্রামের শুক্কুর আলী ও মালেকা বেগমের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুজন মিয়ার সঙ্গে ওই গৃহবধূর স্বামীর পূর্বপরিচয় ছিল। সেই সূত্রে সে গৃহবধূর গাজীপুরের বাসায় নিয়মিত যাতায়াত করত। গত ১৮ মে সকালে গৃহবধূর স্বামী ঘরে না থাকায় সুজন…
বিশ্বের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বাড়ার পাশাপাশি মুদ্রা বিনিময়ের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক লেনদেন ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে টাকার মানে ওঠানামা দেখা যায়। আজ বুধবার (২৯ অক্টোবর)বাংলাদেশি টাকার বিপরীতে উল্লেখযোগ্য কয়েকটি আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার নিচে তুলে ধরা হলো— মুদ্রা -বাংলাদেশি টাকা ইউএস ডলার ১২২ টাকা ৪২ পয়সা ইউরো ১৪৪ টাকা ৬৯ পয়সা পাউন্ড ১৬৩ টাকা ২৯ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ২৮ টাকা ৯৮ পয়সা সৌদি রিয়াল ৩২ টাকা ৬৭ পয়সা কুয়েতি দিনার ৪০০ টাকা ৪৩ পয়সা কানাডিয়ান ডলার ৯০ টাকা ৬৪ পয়সা ভারতীয় রুপি ১ টাকা ৩৬ পয়সা যে কোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম