Author: ম্যাংগো টিভি

আগামী বছর জাতীয় সংসদ নির্বাচনের পর তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। রোববার (২ নভেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, ‘তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনা করে ইজতেমার তারিখ নির্ধারণ করা হবে। নির্বাচনের পর উপযুক্ত সময়েই বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। গাজীপুরের টঙ্গীতে প্রতিবছর অনুষ্ঠিত এই ইজতেমা বিশ্বের দ্বিতীয়…

Read More

জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো। রোববার (২ নভেম্বর) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। একই সঙ্গে মামলার ওপেনিং স্টেটমেন্ট (সূচনা বক্তব্য) উপস্থাপনের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। হানিফ ছাড়াও মামলার অপর তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান…

Read More

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কিছু কুচক্রী মহল কর্তৃক পুরনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে কিংবা কেউ কেউ এআই প্রযুক্তি ব্যবহার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকলের মাধ্যমে একটি অসত্য ভিডিও গণমাধ্যমে প্রচার করছে। যেখানে বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি পদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করছেন। এ ধরণের ভিডিও শুধু অসত্যই নয়, এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভিত্তিহীন। শনিবার (১ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, জনমনে বিভ্রান্ত তৈরি করার জন্যই কিছু কুচক্রী মহল গণমাধ্যমে বিএনপি মহাসচিবের নাম ও ছবি…

Read More

বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে প্রায়ই রাজধানীর সড়কগুলো অবরোধ করে আন্দোলন করছে মানুষ। এতে যানজট বাড়ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে রোববার রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সংগঠন ও গোষ্ঠী একযোগে কর্মসূচি শুরু করে। এতে করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বিঘ্নিত হওয়ায় রাজধানীর কোথাও কোথাও ব্যাপক জনভোগান্তি ও তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এমপিওভুক্তির দাবিতে ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভুক্তকরণ, স্বীকৃতিপ্রাপ্ত…

Read More

নাইজেরিয়ায় খ্রিস্টানদের বিরুদ্ধে চলমান সহিংসতা প্রতিহত না করলে দেশটিতে হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সম্প্রতি নাম পরিবর্তন করা যুক্তরাষ্ট্রের ওয়ার ডিপার্টমেন্টকে (প্রতিরক্ষা বিভাগ) সম্ভাব্য পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। শনিবার (১ নভেম্বর) এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যদি নাইজেরিয়া সরকার খ্রিস্টান হত্যাকে চালিয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র দেশটির সব সহায়তা তৎক্ষণাৎ বন্ধ করে দেবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের ওয়ার ডিপার্টমেন্টকে সম্ভাব্য কোনো কার্যক্রমের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। যদি আমরা হামলা করি, তা হবে দ্রুত, নির্মম এবং মিষ্টি-ঠিক যেভাবে সন্ত্রাসীরা আমাদের প্রিয় খ্রিস্টানদের ওপর নৃশংস হামলা চালায়।’ তবে নাইজেরিয়া সরকার এখনও পর্যন্ত ট্রাম্পের…

Read More

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে নাসিরাবাদ গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে পালানোর চেষ্টা করছিল তিনজন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করলে তারা প্রাণ বাঁচাতে পাশের একটি পুকুরে লাফ দেয়। পরে গ্রামবাসী তাদের ধরে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অপর একজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।…

Read More

আজ ২ নভেম্বর, বলিউডের ইতিহাসে এক বিশেষ দিন। ৬০ বছর আগে এই দিনেই জন্মেছিলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। প্রেম, আবেগ আর ক্যারিশমায় তিন দশক ধরে কোটি ভক্তের হৃদয় জয়ে আছেন তিনি। ১৯৬৫ সালের এই দিনে নয়াদিল্লিতে জন্ম নেওয়া শাহরুখ ছোট পর্দায় অভিনয় দিয়ে যাত্রা শুরু করেন। ‘ফৌজি’ ও ‘সার্কাস’-এর পর ১৯৯২ সালে দিওয়ানা ছবিতে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর একে একে বাজিগর, ডর, দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে, দেবদাস, ভীর জারা, চাক দে! ইন্ডিয়া, ডন, পাঠান ও জওয়ান-সবখানেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। শুধু রোমান্স নয়, দেশপ্রেম ও সামাজিক বার্তা নিয়েও ভক্তদের মন ছুঁয়েছেন শাহরুখ। দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা…

Read More

সাফল্যের সাথে সকল সক্রিয় রাজনৈতিক দলের সঙ্গে লাগাতার বৈঠকের মাধ্যমে ঐকমত্যে পৌঁছে জুলাই জাতীয় সনদ তৈরি ও বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে একটি স্থায়ী জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি স্থাপনের জন্য প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের লক্ষ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুসকে সভাপতি করে ঐকমত্য কমিশনের যাত্রা শুরু হয় চলতি বছরের ১২ ফেব্রুয়ারি। ৩১ অক্টোবর শেষ হয় এর মেয়াদ। প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাই জাতীয় সনদ আমাদের ঐতিহাসিক অর্জন। এই সনদ আমাদের জাতির এক মূল্যবান দলিল, যা আমাদের আগামী জাতীয় নির্বাচনের পথকে কেবল সুগমই করবে না, জাতীয় রাজনীতির ভবিষ্যৎ পথনির্দেশক হিসেবে কাজ করবে এবং…

Read More

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই সনদে স্বাক্ষরের সময় বিএনপি আমাদের বিরোধিতা করেছিল। এখন তারা নিজেরাই বিপাকে পড়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে আয়োজিত এনসিপির সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সভার উদ্দেশ্য ছিল জেলায় দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা। হাসনাত আবদুল্লাহ বলেন, স্বাক্ষর শেষে এখন আপনারা বলছেন, আমাদের দেখাইছে জরিনা, কিন্তু সংসার করতে হবে সখিনার সঙ্গে! আমরা তো আগেই বলেছিলাম-আগে সনদ দেখাতে হবে, তারপর সিদ্ধান্ত নেব স্বাক্ষর করব কি না। তখন আপনারাই আমাদের বিরোধিতা করেছিলেন। এখন জরিনার কথা বলে যদি সখিনাকে দিয়ে দেন, তার দায় আমরা নেব কেন? তিনি আরও বলেন, ‘জুলাই…

Read More

অনুমোদন ছাড়া কোনো বিমা পরিকল্পনা বা পণ্য চালু বা বাজারজাত করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংস্থাটি জানিয়েছে, বিমা আইন, ২০১০ অনুসারে সংশ্লিষ্ট কোম্পানি ও দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি নন-লাইফ বিমা খাতের জন্য ‘সার্কুলার নং–নন–লাইফ ১০৭/২০২৫’ জারি করে এ নির্দেশনা দেয় আইডিআরএ। ‘বিমা পরিকল্প পরিচালনার ক্ষেত্রে অনুসরণীয় নির্দেশাবলি’ শিরোনামের এই সার্কুলারে স্বাক্ষর করেছেন সংস্থার নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মনিরা বেগম। আইডিআরএর নতুন নির্দেশনায় বলা হয়েছে, ২০১০ সালের পর অনুমোদন ছাড়া চালু থাকা সব বিমা পরিকল্পের জন্য কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। তবে ২০১০ সালের আগে অনুমোদনহীনভাবে চালু থাকা…

Read More