Author: ম্যাংগো টিভি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর যৌথ উদ্যোগে ‘এএমএল/সিএফটি কমপ্লায়েন্স অ্যান্ড রিস্ক বেসড সুপারভিশন’ বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) সিএসই’র চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত এই কর্মশালায় এক্সচেঞ্জের সংশ্লিষ্ট সকল স্টক ব্রোকার ও স্টক ডিলারের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার মোঃ সাইফুদ্দিন, সিএফএ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কমিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়া বিএসইসি’র সহকারী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান, মোঃ আশরাফুল হাসান, সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মেহেদী হাসান, সিএফএসহ সিএসই’র বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী…

Read More

আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা.বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের কারণেও বই বিতরণে কোনো সমস্যা হবে না। রোববার (২ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি। জেলা প্রশাসনের উদ্যোগে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণদের পুরস্কার বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বই বিতরণ প্রসঙ্গে অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বই ছাপা হয়ে যাচ্ছে, এরই মধ্যে আমাদের হাতে বই চলে আসতে শুরু করেছে। জানুয়ারির প্রথম…

Read More

বাংলাদেশে বিনিয়োগকারীদের সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন এনেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। বিনিয়োগ প্রক্রিয়ার ধাপের সঙ্গে সামঞ্জস্য রেখে বিডার সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হয়েছে, যার ফলে দায়িত্ব বণ্টনে আসবে আরও স্বচ্ছতা এবং সেবার গতি ও মান উভয়ই বাড়বে। রোববার (২ নভেম্বর) বিডার মাল্টিপারপাস হলে কাঠামোগত সংস্কার সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বিডা অন্যান্য সাধারণ সরকারি দপ্তরের মতো নয়। এটি একটি বিশেষায়িত সংস্থা, যার মূল দায়িত্ব বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী দ্রুত সাড়া দেওয়া। বিশ্বব্যাপী বিনিয়োগ পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাই বিডাকেও সেই পরিবর্তনের সঙ্গে…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে হবে। তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া যথাসময়ে শেষ করে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করতে হবে। রোববার (২ নভেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ঘোষণাপত্র দেওয়ার বৈধতা কেবল অভ্যুত্থানের ক্ষেত্রেই থাকে। যেহেতু অভ্যুত্থানের মধ্য দিয়েই ড. ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছেন, তিনি আদেশ দেবেন—অধ্যাদেশ নয়।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগীয় সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম…

Read More

আগামী জাতীয় নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে অংশ নেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২ নভেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে আমরা শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি—এই তিনটি প্রতীক চেয়েছিলাম। বৃহত্তর স্বার্থে আমরা শাপলা কলি নিয়েছি। আগামী নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে’ বিএনপির সঙ্গে জোটের বিষয়ে তিনি বলেন, ‘এনসিপি ৩০০ আসনেই প্রার্থী দেবে। আমরা একদলের কাছে সংসদ কুক্ষিগত হতে দিতে চাই না। আগামী নির্বাচনে বিএনপি-জামায়াতের পাশাপাশি শাপলা কলিও মাঠে থাকবে।’ নাসীরুদ্দীন আরও বলেন, ‘আইন…

Read More

কয়েকটি রাজনৈতিক দলের মন জুগিয়ে চলতে গিয়ে প্রধান উপদেষ্টা দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। রোববার (২ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘স্বল্প আস্থার সমাজে সংস্কার ও নির্বাচনি ঐক্যের রাজনৈতিক চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘সংস্কারসহ দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকারের নীতিগত কোনো নিজস্ব অবস্থান নেই। প্রধান উপদেষ্টা কয়েকটি দলের মন রক্ষার চেষ্টা করছেন, যা দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।’ আলোচনায় অংশ নিয়ে আপ বাংলাদেশ-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, ‘রাষ্ট্রের দুর্বলতা কাজে লাগিয়ে রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় যাওয়া মূল লক্ষ্য হয়ে…

Read More

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম ভোক্তা পর্যায়ে আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রবিবার (২ নভেম্বর) বিইআরসি ঘোষণা করেছে, নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২১৫ টাকা, যা পূর্বের তুলনায় ২৬ টাকা কম। নতুন দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে। একইসঙ্গে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে, গত অক্টোবর মাসে বিইআরসি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা করেছিল এবং অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয় ৫৬ টাকা…

Read More

মূলধারার গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও তৃণমূল পর্যায়ের সঙ্গে যোগাযোগ জোরদারে নতুন করে ৭ সদস্যের সমন্বিত কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় অনুমোদনের পর শনিবার (১ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির নাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নতুন গঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন- স্পোকসপারসন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রেস বিষয়ক দায়িত্বে: সাংবাদিক ড. সালেহ শিবলী, টিভি ও রেডিও সমন্বয়: বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, গ্রাসরুটস নেটওয়ার্কের নেতৃত্বে: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা…

Read More

২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। এটি তার তৃতীয় দফায় আমির পদে নির্বাচিত হওয়া। শনিবার (১ নভেম্বর) রাতে সংগঠনের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন। রোববার (২ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ এ তথ্য জানায়। দলীয় সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকনদের (সদস্যদের) নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান আবারও সংগঠনের সর্বোচ্চ পদে নির্বাচিত…

Read More

বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা বিওয়াইডি ও স্বনামধন্য এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার এক কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে। এই অংশীদারিত্বের লক্ষ্য হলো এআই প্রযুক্তি ও কানেক্টিভিটির সমন্বয়ের মাধ্যমে স্মার্ট মোবিলিটি অভিজ্ঞতা উন্নয়ন। অংশীদারিত্বের আওতায় অনারের ভেহিকেল কানেক্টিভিটি সল্যুশন ও বিওয়াইডির পরবর্তী প্রজন্মের ডিলিঙ্ক স্মার্ট ইকোসিস্টেম একীভূত করা হবে। এতে ব্যবহারকারীরা এআই-নির্ভর আরও স্মার্ট, দ্রুত ও নিরাপদ পরিবহন সুবিধা উপভোগ করতে পারবেন। সম্প্রতি আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অনারের প্রেসিডেন্ট অব প্রোডাক্টস ফ্যাং ফেই এবং বিওয়াইডির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়্যাং ডংশেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনারের প্রধান নির্বাহী জেমস লি ও বিওয়াইডি গ্রুপের চেয়ারম্যান ও…

Read More