Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাংগো টিভি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব বাতিলের বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে সচিব কমিটির বরাত দিয়ে সরকারের ব্যাখ্যা তুলে ধরেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। সরকারি ব্যাখ্যায় বলা হয়, সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে ২ হাজার ৫০০ ক্লাস্টারে সমসংখ্যক শরীরচর্চা ও সংগীত শিক্ষক নিয়োগের একটি প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তবে সম্প্রতি সচিব কমিটির সুপারিশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত থেকে সরে আসে। সচিব কমিটি মনে করে, প্রকল্পটির পরিকল্পনায় ত্রুটি ছিল। এত অল্পসংখ্যক শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষায় কোনো কার্যকর সুফল আনবে না; বরং…
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি যোগ দেন। যোগদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের পিতা মোস্তাফিজুর রহমান। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে স্নিগ্ধের যোগদানের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। দলের একাধিক সূত্র জানায়, মীর স্নিগ্ধ দীর্ঘদিন ধরেই বিএনপির নীতিমালা ও আন্দোলনের প্রতি সহানুভূতিশীল ছিলেন।…
দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে কার্যকর কোনো সমন্বয় নেই। বরং কোনো কোনো ক্ষেত্রে এদের সম্পর্কের মধ্যে শীতলতা দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে টেকসই সংস্কারের জন্য বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মধ্যে নিয়মিত সমন্বয় সভা আয়োজন ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশের ব্যাংকিং খাতে আস্থা পুনরুদ্ধার: মূলধন এখন কেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এই মতামত উঠে আসে। অনুষ্ঠানের আয়োজন করে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। এতে অংশ নেন ব্যাংকার, আইনজীবী ও পুঁজিবাজার বিশেষজ্ঞরা। সভা সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ। তিনি বলেন, আমাদের…
বেসরকারি অনার্স ও মাস্টার্স পর্যায়ের কলেজের শিক্ষকদের জন্য সুখবর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব কলেজে সর্বোচ্চ সাতজন শিক্ষককে এমপিওভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব কলেজে শুধু অনার্স চালু আছে সেখানে পাঁচজন শিক্ষক এবং অনার্সের পাশাপাশি মাস্টার্স কোর্স চালু থাকলে সাতজন শিক্ষক এমপিও সুবিধা পাবেন। সভায় উপস্থিত একটি সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেসব কলেজে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি কোর্স চালু রয়েছে, সেখানে একজন করে শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন-এ নিয়ম পূর্ব থেকেই বিদ্যমান। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা…
নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথমবারের মতো একজন মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন। ডেমোক্র্যাটদের সমর্থিত প্রার্থী জোহরান মামদানি মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন বলে জানিয়েছে স্বতন্ত্র তথ্যসংস্থা ডিসিশন ডেস্ক এইচকিউ। ইতোমধ্যে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। ফল ঘোষণার পর শহরের বিভিন্ন স্থানে ভোটার ও সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। মামদানি মোট ভোটের ৫০ শতাংশের বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। এর আগেনিজের ভোট দানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মামদানি বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন এবং বলেছেন, আমরা শহরের ইতিহাসে একটি নতুন অধ্যায় আরম্ভ করতে যাচ্ছি — পাশাপাশি পুরনো রাজনীতিকে বিদায় জানানোর প্রতিশ্রুতিও দিয়েছেন। এক প্রশ্নে, যদি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে ফেডারেল ফান্ড আটকে দেয়ার হুমকি…
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে গণভোট আয়োজন ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় দলটির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন। এতে আমির ডা. শফিকুর রহমান তার সাম্প্রতিক বিদেশ সফরের অভিজ্ঞতা ও অর্জন তুলে ধরেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ তার সফরকে দেশ ও জাতির জন্য ফলপ্রসূ উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাকে ধন্যবাদ জানায়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভায় জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার লক্ষ্যে গণভোট আয়োজনের বিষয়ে সরকারের গড়িমসি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। নির্বাহী পরিষদ…
বাংলাদেশে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করেছে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। সংস্থাটি ঢাকার নীলক্ষেতস্থ আইসিএমএ ভবনের ৭ম তলায় “আইসিএমএবি স্টার্টআপ ইনকিউবেশন সেন্টার (আইএসআইসি)” উদ্বোধন করেছে। সোমবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ একাডেমি (আইডিইএ) প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) মর্তুজা জুলকার নাঈন নোমান। উদ্বোধনী বক্তব্যে আইসিটি সচিব বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি হবে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নভিত্তিক। আইসিএমএবি’র এই উদ্যোগ নতুন প্রজন্মের উদ্ভাবকদের জন্য দিকনির্দেশক ভূমিকা রাখবে।’ আইসিএমএবি’র প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন…
‘আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড’ ইস্যুতে জালিয়াতির অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ আলম সারওয়ারকে পাঁচ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (৪ নভেম্বর) বিএসইসির ৯৮০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড’ শীর্ষক ১৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের ও ১০০০ কোটি টাকা ইস্যু মূল্যের বন্ডটির জামিনদার হিসেবে আইএফআইসি ব্যাংক এবং অ্যাডভাইজার ও অ্যারেঞ্জার হিসেবে আইএফআইসি ইনভেস্টমেন্ট দায়িত্ব পালন করেছে। আইএফআইসি ওই বন্ড ইস্যু করেনি, মূলত রিয়েল…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আনিম ভূঁইয়া মোনামী দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলাটির তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত। এর আগের দিন, সোমবার (৩ নভেম্বর) শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন শিক্ষক মোনামী। এজাহারে বলা হয়েছে, মামলার ১ নম্বর অভিযুক্ত সাংবাদিক ও কর্মী মুজতবা খন্দকার, ২ নম্বর অভিযুক্ত লেখক ও সামাজিক কর্মী মহিউদ্দিন মোহাম্মদ, ৩ নম্বর অভিযুক্ত ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন, এবং ৪ নম্বর অভিযুক্ত আশফাক হোসাইন ইভান। তাদের করা কুরুচিপূর্ণ মন্তব্যের স্ক্রিনশটও মামলার সঙ্গে সংযুক্ত করা হয়েছে।…
ঢাকার বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০০ টাকা ছাড়িয়েছে। গত দুই দিনে প্রতি কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। বর্তমানে বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০, ১২০ টাকায়, যা তিনদিন আগেও ছিল ৮০ থেকে ৮৫ টাকা। পাইকারি বাজারে মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ৯০ থেকে ১০৫ টাকায়, যেখানে গত সপ্তাহের শেষে তা ছিল ৭২ থেকে ৮৫ টাকার মধ্যে। শ্যামবাজারের আড়তদাররা বলছেন, ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। কুমিল্লা আড়তের ব্যবসায়ী আবুল কালাম বলেন, পাবনা ও ফরিদপুরের আড়তে পেঁয়াজের দাম বেড়েছে, তার প্রভাব পড়েছে সারাদেশে।…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম