Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন ও পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও হঠাৎ অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। মাঠ থেকে নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে, কয়েক দিনের মধ্যেই সরবরাহ আরও বাড়ার কথা। তবুও বাজারে তৈরি হয়েছে কৃত্রিম সংকট-অভিযোগ এমনটাই। ফলে আবারো সিন্ডিকেটের পুরোনো ছকে বাঁধা পড়েছেন সাধারণ ভোক্তা। সরবরাহ কমের অজুহাতে মাত্র একদিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৩০ টাকা। দিনাজপুরের হিলিতে একদিন আগেও যেখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০ টাকা দরে, বর্তমানে তা ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন পেঁয়াজও ছাড় পায়নি; এর দাম ১১০ টাকা কেজি। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। হিলির পাইকারি বাজারে বিক্রেতারা জানাচ্ছেন, দেশি পেঁয়াজের মৌসুম…
অনুষ্ঠিত হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র। শুক্রবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের জন এফ.কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। তিন স্বাগতিক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে আগেই তিনটি গ্রুপে রাখা হয়। এরপর শুরু হয় একে একে দলগুলোর নাম তোলা। চারটি পটে মোট ৪৮টি দলের নাম রাখা হয়। যার মধ্যে ৪২ দলের বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়েছে। বাকিরা প্লে-অফ খেলে আসার অপেক্ষায়। এক নজরে দেখে নেওয়া যাক, কোন দল কোন গ্রুপে… গ্রুপ এ মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা,প্লে-অফ ডি থেকে আসা দল গ্রুপ বি কানাডা, সুইজারল্যান্ড, কাতার, প্লে-অফ এ গ্রুপ সি ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি গ্রুপ ডি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, প্লে-অফ সি থেকে আসা…
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়ে কুড়িগ্রামজুড়ে পড়েছে মানুষের ভোগান্তি। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে কার্যত কাঁপছে উত্তরের এই সীমান্ত জেলা। শীতের তীব্রতা বাড়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, ছিন্নমূল, শ্রমজীবী ও নদীপাড়ের মানুষ। ভোররাত থেকে কুয়াশার ঘনত্ব বাড়ায় স্বাভাবিক কর্মজীবন ব্যাহত হচ্ছে। নাগেশ্বরীর অটোচালক রুবেল হোসেন বলেন, ‘মধ্যরাত থেকে সকাল ৮-৯টা পর্যন্ত প্রচণ্ড কুয়াশা পড়ে। সামনে কিছু দেখা যায় না। গাড়ি চালাতে হেডলাইট জ্বালিয়েও ধীরে ধীরে যেতে হয়। যাত্রীও কমে গেছে।’ কৃষক ইনসাব আলী বলেন, ‘এমন ঘন কুয়াশায় কৃষিকাজ পিছিয়ে যায়। চারা…
রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী-শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পাকা মার্কেট এলাকার ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের সকাল পৌনে ৮টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন-মো. জলিল মিয়া (৫০), তাঁর স্ত্রী আনেজা বেগম (৪০), ছেলে আসিফ মিয়া (১৯) ও সাকিব মিয়া (১৬), মেয়ে মনিরা (১৭) এবং নাতনি ইভা (৬)। দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা আফরান মিয়া জানান, ভোরে হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে ঘুমন্ত অবস্থায় সবাই দগ্ধ হন। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে…
অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ দেশনেত্রী খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে বলে জানিয়েছেন তার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৬ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, শেখ হাসিনার দুঃশাসনে ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর জেল-জুলুমসহ নানামাত্রিক নিপীড়ন নামিয়ে আনা হয়েছিল। অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ দেশনেত্রীর জীবন এখন চরম সংকটে। আল্লাহর কাছে তার আশু সুস্থতা কামনা করছি। তিনি বলেন, দেশের জাতীয়তাবাদী শক্তির লাখ লাখ নেতাকর্মীকে সীমাহীন অত্যাচার-নির্যাতন করা হয়েছিল। সারাদেশকে অবরুদ্ধ করা হয়েছিল। ঐতিহাসিক ৬ ডিসেম্বর উপলক্ষে দেওয়া পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, অবিস্মরণীয় একটি দিন ৬ ডিসেম্বর।…
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস কে এইচ বি সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক–১৪৩)–এর বিরুদ্ধে অনিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৬০ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন থেকে সম্প্রতি এ সংক্রান্ত আদেশ জারি করা হয় এবং তা কে এইচ বি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক/সিইও–এর কাছে পাঠানো হয়েছে। কমিশন সূত্রে জানা যায়, আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড (আইএলএফএল) থেকে ৮ কোটি টাকার অনিরাপদ ঋণ গ্রহণ করেছে কে এইচ বি…
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতকে অনুরোধ জানানো হলেও এ পর্যন্ত সেখান থেকে কোনো ‘ইতিবাচক প্রতিক্রিয়া’ পাওয়া যায়নি। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ ধরনের বিষয় দ্রুত সমাধান হয় না। ভারত কী সিদ্ধান্ত নেয়, তা নজরে রাখা হচ্ছে। আপাতত শুধু জানা গেছে-ভারত বিষয়টি পর্যালোচনা করছে।’ তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, তার ফিরে আসা সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য নেই। তবে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন বলে জানতে পেরেছেন। এ সময়…
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস সম্প্রতি মাইক্রোসফটের সাথে যুক্ত হয়ে সাইবার হামলা প্রতিরোধে নতুন পরিষেবা চালু করেছে। এই পরিষেবায় সফোসের সাইবার থ্রেট ইন্টেলিজেন্স সিস্টেম ইন্টেলিক্সকে মাইক্রোসফটের সিকিউরিটি কোপাইলট এবং মাইক্রোসফট ৩৬৫ কোপাইলটের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ছোট ব্যবসা থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠানগুলো সফোসের সাইবার থ্রেট ইন্টেলিজেন্স থেকে তথ্য পাবে এবং সাইবার হামলা আরও দ্রুত ও সহজে মোকাবিলা করতে পারবে। সফোস ইন্টেলিক্স এখন মাইক্রোসফট সিকিউরিটি কোপাইলটে সাইবার হামলা বিশ্লেষণ ও ব্যাখ্যার সুবিধা দেবে। সিকিউরিটি কোপাইলট হলো একটি এআই অ্যাসিস্ট্যান্ট, যা সিকিউরিটি অপারেশন সেন্টার ও আইটি টিমকে থ্রেট খুঁজে বের করতে সাহায্য করে। এটি মাইক্রোসফট ডিফেন্ডার, সেন্টিনেল, ইন্টিউন, এন্ট্রা…
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার পরিকল্পনায় পরিবর্তন এসেছে। কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা থাকলেও শেষ মুহূর্তে তা সম্ভব না হওয়ায় এবার জার্মানি থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আনা হচ্ছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, জার্মানিভিত্তিক প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স প্রতিষ্ঠান এফএআই রেন্ট-এ-জেট জিএমবিএইচ–এর সিএল৬০ (বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ সিরিজ) জেট খালেদা জিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনে নেওয়ার দায়িত্ব পালন করবে। উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জর্জিয়ার রাজধানী তিবলিসি হয়ে সরাসরি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে। নির্ধারিত সময় অনুযায়ী আগামীকাল শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটির…
য়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য ৬২ হাজার স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) তৈরি এবং তাদের সুবিধা বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছে সরকার। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর পূর্বাচলে সংস্থাটির ট্রেনিং গ্রাউন্ডে ‘ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার্স ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা নিঃস্বার্থ সেবা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে জনগণের বন্ধু হিসেবে ইতোমধ্যে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। সাম্প্রতিক ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে ফায়ার ফাইটারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা গুরুত্বপূর্ণ অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়েছেন বলে উল্লেখ করেন উপদেষ্টা। স্বেচ্ছাসেবকদের প্রশংসা করে তিনি বলেন, কোনো রকম সুবিধা না নিয়ে জনগণের সেবায় আপনাদের…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম